প্রশ্ন করুন
সকল প্রশ্নোত্তর তালিকায় ফিরে যান
প্রশ্ন
Md Najmul Hasan ইসলাম 09 Sep 2026

যদি কোন পুত্রবধূ তার শ্বশুর কর্তৃক ধর্ষণের শিকার হন বা ইচ্ছাকৃত যিনায় লিপ্ত হন অথবা খারাপ উদ্দেশ্যে স্পর্শ করে তাহলে কি সে তার স্বামীর জন্য হারাম হয়ে যাবে?
এখানে কোন মত বেশি গ্রহণযোগ্য? হানাফী মাজহাবের নাকি অন্যান্য?

অন্যান্য উত্তরসমূহ (1)

উত্তরদাতা: মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার
11 Sep 2026, 08:01 PM

না, ধর্ষণের শিকার হলে অবশ্যই সেই নারী তার স্বামীর জন্য হারাম হবে না। বরং ইসলামের বিধান হল ঐ ধর্ষক উপযুক্ত শাস্তি পাবে। কিন্তু ধর্ষণের শিকার সেই মাজলুম নারীকে কোনোরূপ হয়রানী করা হবে না। ইসলামের বিধানের মাঝে কোনো প্রকার জুলুম বা বেইনসাফী নেই।
হ্যাঁ, কোনো কোনো স্থান থেকে এমন ফতোয়া দেয়া হয়েছে যে ধর্ষণের কারণে সেই নারী তার স্বামীর জন্য হারাম হবে। কিন্তু তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলতে চাইঃ এটা ভুল ইজতিহাদ। এটা সঠিক ফতোয়া নয়। 

বিস্তারিত জানতে দেখুনঃ https://youtu.be/yTeSrEPC0g8  

উত্তর দেওয়ার জন্য লগইন করুন

এই প্রশ্নের উত্তর প্রদান করতে হলে আপনাকে ইউজার একাউন্টে লগইন বা নতুন একাউন্ট রেজিস্টার করতে হবে।