কোরআনের আয়াতে ভুল নাকি হাদিসের বক্তব্য ভুল? (১) মুসলিম শরিফ এবং বোখারি শরিফের একাধিক হাদিস অনুযায়ী, রাসুল (সাঃ) দাজ্জাল সন্দেহে 'সাফ ইবনে সাইয়াদ' নামের এক ইহুদি কিশোর-কে একাধিকবার পরীক্ষা করেছিলেন। এই ঘটনা অনুসারে স্পষ্ট যে, দাজ্জাল বাস্তব জগতের একজন হবে এবং সে স্বাভাবিক মানুষ হবে। (ভন্ড সালাফি আবু বকর মোহাম্মদ জাকারিয়া-এর মতে) (২) নাওয়াস ইবনে সামআন আল-কিলাবি (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, “একদা সকালে রাসুল (সাঃ) দাজ্জাল সম্পর্কে আলোচনা করেছিলেন। … । রাসুল (সাঃ) বলেছিলেন, "আমি তোমাদের সম্পর্কে দাজ্জাল ছাড়াও আরও অনেক বিষয়ে ভয় পাচ্ছি। …।” আমরা প্রশ্ন করলাম, "সে পৃথিবীতে কত দ্রুত গতিতে বিচরণ করবে?" তিনি জবাব দিলেন, "বায়ু তাড়িত মেঘমালার গতিতে। সে কোনো এক সম্প্রদায়ের নিকট এসে, তাদেরকে (কুফর-এর পথে) আহবান করবে। তাঁরা দাজ্জালের ডাকে সাড়া দিবে এবং তাঁর উপর ইমান আনবে। তখন সে আসমানকে, বৃষ্টি বর্ষণের আদেশ দিবে এবং তদনুযায়ী বৃষ্টি বর্ষিত হবে। … ভূগর্ভস্থ ধনভাণ্ডার তাঁর অনুসরণ করবে।" (মুসলিম শরিফ; সহি হাদিসঃ ২৯৩৭। সুনান আত-তিরমিজি; সহি হাদিসঃ ২২৪০। সুনান আবু দাউদ; সহি হাদিসঃ ৪৩২১) (প্রথম) প্রশ্নঃ বাস্তব জগতের কোন মানুষের নির্দেশে বৃষ্টি হয় আর মাটির নিচের সম্পদ উপরে উঠে আসে? আমরা জানি, অতীতে পৃথিবীতে এমন কোনো মানুষের জন্ম হয়নি এবং ভবিষ্যতেও হবে না। কারণ মহাবিশ্বের নিয়ম সুনির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। (ইয়াসিনঃ ৩৮-৪০, আর রহমানঃ ০৭-০৮, আল-কামারঃ ৪৯; আল আম্বিয়াঃ ১৬; আল আহযাবঃ ৬২; ফাতিরঃ ৪৩; আল ইসরাঃ ৭৭; আল ফাতহঃ ২৩ নম্বর আয়াতে সূত্র আছে) যদি দাজ্জাল এমন অস্বাভাবিক ক্ষমতাধর হয় - তাহলে কোরআনের আয়াতে ভুল বলা আছে। যদি কোরআনের আয়াত সঠিক হয়, তাহলে ভবিষ্যতেও এমন কোনো মানুষের জন্ম হওয়া সম্ভব নয়, কারণ অতীতেও এমন কোনো উদাহরণ সৃষ্টি হয়নি। আর কেউ যদি বলেনঃ "অতীতকালে নবি-রাসুলগণ 'মোজেজা' তথা অলৌকিক কর্মকান্ড প্রদর্শন করেছেন। তদ্রুপ দাজ্জাল একজন মানব হওয়ার পরেও বিশ্ববাসীর সামনে অলৌকিক কর্মকান্ড প্রকাশ করবে। সুতরাং বিষয়টি খুবই স্বাভাবিক।" যেমনঃ মুসা (আঃ)-এর লাঠির ইশারায় জলরাশি দুইপাশে সরে, সমুদ্রের তলদেশে বনি ইসরাইল-এর জন্য পথ সৃষ্টি হয়েছিল। তৎকালে মুসা (আঃ)-কে অনুসরণ করা ইসরাইল জাতির প্রত্যেকটি ব্যক্তি এই অলৌকিক ঘটনার সাক্ষী। (দ্বিতীয়) প্রশ্নঃ যদি রিসালাত না পাওয়া দাজ্জালের নির্দেশে বৃষ্টিপাত ঘটে তাহলে কোরআনের ঐ আয়াতগুলি কি ভুল প্রমাণিত হয় না? মনে করি, কোরআনের আয়াতে ভুল নেই, সকল তথ্য সঠিক এবং হাদিসও সঠিক। দাজ্জালের অলৌকিক ক্ষমতা থাকবে। সে সত্যিই আকাশ থেকে বৃষ্টিপাত ঘটাবে। (তৃতীয়) প্রশ্নঃ মুসলিম জাতি চোখের সামনে অলৌকিক কর্মকাণ্ড দেখেও কেন দাজ্জালকে চিনতে পারবে না? তাঁরা সুস্পষ্ট চিহ্ন দেখেও কেন দাজ্জালের ফিতনায় পড়বে? সমগ্র মুসলিম জাতি কেন তাঁর বিরুদ্ধে প্রথমেই একজোট হতে পারবে না? মুসলিম জাতির কাছে প্রশ্ন যে, এই সকল জটিল বিষয়ের আদৌ কি কোনো যৌক্তিক সমাধান আছে? উত্তর দেখুন → শ্রদ্ধেয় রাসুল ইসা (আঃ) সম্পর্কে মুসলিম আলেমদের মনগড়া বক্তব্য আর মিথ্যাচার মুসলিম জাতির অপদার্থ আলেম সম্প্রদায়কে প্রশ্ন আমি নিম্নোক্ত প্রবন্ধ মুসলিম জাতির মধ্যে প্রায় দশজন আলেমকে দেখিয়েছি, তারপর উত্তর অথবা ব্যাখ্যা চেয়েছি। প্রথমেই সেই নিবন্ধটি দেখে নিন। আলেম সম্প্রদায়ের মতে ইসা (আঃ)-এর ঊর্ধ্বগমন মুসলিম জাতির আলেম সম্প্রদায় বলেন, ইসা (আঃ)-কে আসমানে তুলে নেয়া হয়েছে। তাঁরা কোরআনের মোট চারটি আয়াত থেকে প্রমাণ উপস্থাপন করেন। (সুরা) আলে-ইমরান আলেম সম্প্রদায় আলে-ইমরানের একটি আয়াত থেকে প্রমাণ উপস্থাপন করেন। আল্লাহ তাঁর প্রেরিত রাসুল মোহাম্মদ (সাঃ)-কে বলেছেনঃ স্মরণ করুন, যখন আল্লাহ বললেন, “হে ইসা! নিশ্চয় আমি তোমাকে পরিগ্রহণ করব এবং তোমাকে আমার দিকে উঠিয়ে নিব। অবিশ্বাসীদের কবল থেকে তোমাকে পবিত্র রাখব আর যারা তোমার আনুগত্য করেছে, তাদেরকে প্রলয় দিবস (কেয়ামত) পর্যন্ত অবিশ্বাসীদের ওপরে প্রাধান্য দিব। তারপর আমার নিকটে তোমাদের প্রত্যাবর্তন হবে। তখন আমি তোমাদের মধ্যে মীমাংসা করে দিব, যেটা নিয়ে তোমরা মতবিরোধ করতে।” (সুরাঃ আলে-ইমরান; আয়াতঃ ৫৫) একই আয়াতের আরেকটি আন্তর্জাতিক মানসম্পন্ন অনুবাদঃ স্মরণ করুন, যখন আল্লাহ বললেন, “হে ইসা! নিশ্চয় আমি তোমার নির্ধারিত সময়সীমা (জীবনকাল) পূর্ণ করব এবং তোমাকে আমার কাছে তুলে নিব। যারা অবিশ্বাসী - তাদের হাত থেকে তোমাকে মুক্ত করব আর তোমার অনুসারীদের শেষ দিন পর্যন্ত অবিশ্বাসীদের ওপর জয়ী রাখব। তারপর আমার কাছে তোমাদের আগমন ঘটবে। যে বিষয়ে তোমাদের মধ্যে মতান্তর ঘটেছে, তখন আমি সেটার মীমাংসা করে দিব।” (সুরাঃ আলে-ইমরান; আয়াতঃ ৫৫) (সুরা) আন-নিসা আলেম সম্প্রদায় আন-নিসার দুইটি আয়াত থেকেও প্রমাণ উপস্থাপন করেন। আল্লাহ বলেছেনঃ “আল্লাহর রাসুল - মরিয়ম পুত্র - ‘ইসা’ মাসিহকে আমরা হত্যা করেছি” তাদের এই উক্তির জন্য (তাঁরা অভিশপ্ত হয়েছিল)। অথচ তাঁরা না তাঁকে হত্যা করেছে আর না ক্রুশবিদ্ধ করেছে, বরং তাঁরা ধোঁকায় পতিত হয়েছিল। তাঁরা তাঁর বিষয়ে বিভ্রান্তির মধ্যে ছিল, আর ধারণার অনুসরণ ব্যতীত এই বিষয়ে তাদের কোনো জ্ঞান ছিলনা। এটা নিশ্চিত যে, তাঁরা তাঁকে (ইসা) হত্যা করেনি বরং আল্লাহ তাঁকে তাঁর নিজের কাছে তুলে নিয়েছেন। আল্লাহ মহা পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। (সুরাঃ আন-নিসা; আয়াতঃ ১৫৭-৫৮) একই আয়াতের আরেকটি আন্তর্জাতিক মানসম্পন্ন অনুবাদঃ (তাঁরা অভিশপ্ত হয়েছিল) তাদের এই কথার কারণে যে, আমরা আল্লাহর রাসুল - মরিয়ম পুত্র - ইসা মাসিহকে হত্যা করেছি; অথচ তাঁরা তাকে হত্যা করেনি এবং তাঁকে শূলবিদ্ধও করেনি, প্রকৃতপক্ষে তাঁরা বিভ্রান্তিতে পতিত হয়েছিল। নিশ্চয় যারা তাতে মতবিরোধ করেছিল, অবশ্যই তাঁরা তাঁর বিষয়ে সন্দেহের মধ্যে ছিল আর ধারণার অনুসরণ ছাড়া এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। কোনো সন্দেহ নেই যে, তাঁরা তাঁকে হত্যা করেনি বরং আল্লাহ তাঁকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ পরাক্রান্ত এবং মহাজ্ঞানী। (সুরাঃ আন-নিসা; আয়াতঃ ১৫৭-৫৮) (সুরা) আল মায়েদা এছাড়া আলেম সম্প্রদায় (সুরা) আল মায়েদা থেকেও প্রমাণ উপস্থাপন করেন। সেখানে একটি আয়াতে মহান আল্লাহ রাসুল ইসা (আঃ)-এর বক্তব্য উপস্থাপন করেছেন। ইসা (আঃ) মহান আল্লাহকে বলছেনঃ “যতদিন তাদের মধ্যে ছিলাম, ততদিন আমি ছিলাম তাদের কার্যক্রমের সাক্ষী। কিন্তু যখন আপনি আমাকে তুলে নিলেন, তখন আপনি ছিলেন তাদের কার্যক্রমের পর্যবেক্ষক, আর আপনি সকল বিষয়ের সাক্ষী।” একই আয়াতের আরেকটি আন্তর্জাতিক মানসম্পন্ন অনুবাদঃ “যতদিন আমি তাদের সাথে ছিলাম, ততদিন আমি তাদের ওপর সাক্ষী ছিলাম। তারপর যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন, তখন আপনি ছিলেন তাদের পর্যবেক্ষণকারী এবং আপনি-ই তো সব কিছুর ওপরে সাক্ষী।” (সুরাঃ আল মায়েদা; আয়াতঃ ১১৭) মহান আল্লাহ কোন কৌশলে ইসা (আঃ)-কে রক্ষা করেছিলেন? পবিত্র কোরআনের একটি বৈশিষ্ট্য হচ্ছেঃ এর বাক্যসমূহ পুরোপুরি পদ্য নয়, আবার এটা গদ্যও নয়। ভাষাশৈলী বিবেচনায় এই গ্রন্থটি অনন্য এবং এই ধরনের একমাত্র উদাহরণ। কোরআনের এই বিশেষ বৈশিষ্ট্য যুগে যুগে সাধারণ মানুষ এবং গবেষকদের বিস্মিত করেছে। এই গ্রন্থে কোনো বিষয়ের অপ্রয়োজনীয় খুঁটিনাটি অথবা অতিরঞ্জিত বর্ণনা নেই। সৃষ্টিকর্তার নির্দেশিত পথে চলার জন্য মানুষের যে নীতি এবং পদ্ধতি জানা প্রয়োজন, শুধুমাত্র সেই বিষয়গুলির স্পষ্ট বর্ণনা আছে। আল্লাহ বলেনঃ “এটা এমন একটা গ্রন্থ - প্রজ্ঞাময় ও মহাজ্ঞানী আল্লাহর পক্ষ হতে যার বাক্যসমূহ সুবিন্যস্ত করা হয়েছে, তারপর বিশদভাবে বর্ণনা করা হয়েছে, যাতে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত না কর।” (সুরাঃ হুদ; আয়াতঃ ০১ ও ০২) সংক্ষেপে বললে - ভাষার জাদুকরী ব্যঞ্জনা, ভাবের গভীরতা এবং সংক্ষিপ্ততার দিক থেকে কোরআন এক অতুলনীয় গ্রন্থ। অদ্বিতীয় এই গ্রন্থ মহান সৃষ্টিকর্তার অলৌকিক নিদর্শন বটে। মহান আল্লাহ কোন কৌশলে ইসা (আঃ)-কে রক্ষা করেছিলেন? এই প্রশ্নের উত্তর কোরআনে সরাসরি নেই। এই সুযোগে (তাবেউল-তাবেইনদের যুগ শেষ হওয়ার পরে তথা আদিকাল থেকেই) আলেম সম্প্রদায় নিজের মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন মতবাদ প্রচার করেছেন। এই কল্পিত মতবাদসমূহ মুসলিম বিশ্বের আলেমদের নির্বুদ্ধিতার উৎকৃষ্ট উদাহরণ। অন্য একজন ব্যক্তির চেহারা ইসা (আঃ)-এর মতো হয়ে গিয়েছিল? আল্লাহ বলেন, “তাঁরা (ইহুদিরা) তাঁকে (ইসা) হত্যা করেনি এবং তাঁকে ক্রূশবিদ্ধও করেনি বরং তাদেরকে বিভ্রান্তিতে রাখা হয়েছিল। আর যারা এই ঘটনায় মতবিরোধ করেছিল, অবশ্যই তাঁরা - তাঁর (মৃত্যু) বিষয়ে সন্দেহের মধ্যে ছিল। এটা নিশ্চিত যে, ধারণার অনুসরণ ছাড়া এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই।” (সুরাঃ আন-নিসা; আয়াতঃ ১৫৭) উপরোক্ত অনুবাদটি উচ্চ মানসম্পন্ন। মুসলিম জাতির আলেম সম্প্রদায় এই আয়াতকে নিজেদের ধারণা অনুসারে অনুবাদ বা ব্যাখ্যা করতে পছন্দ করেন। অসংখ্য বাংলা তাফসির-এ দেখা যায় নিম্নরূপ অনুবাদ করা হয়েছেঃ (তাদের প্রতি আল্লাহর অসন্তোষ নেমে এসেছে) এই কথা বলার কারণে, “আমরা মরিয়ম পুত্র - ইসা মাসিহকে হত্যা করেছি, যিনি ছিলেন আল্লাহর রাসুল।” অথচ তাঁরা না তাঁকে হত্যা করেছে, আর না শুলবিদ্ধ করেছে, বরং তাঁরা বিভ্রান্তির শিকার হয়েছিল (তাঁরা অন্য এক ব্যক্তিকে হত্যা করেছিল, যে ছিল ইসার মতো দেখতে)। বস্তুতঃ তাঁরা এই বিষয়ে বিভিন্ন রকম কথা বলে এবং তাঁরা এক্ষেত্রে সন্দেহের মধ্যে আছে। শুধুমাত্র অনুমান ছাড়া এই বিষয়ে কোনো সংবাদ-ই তাঁরা জানে না। নিশ্চয়ই তাঁরা (ইহুদিরা) তাঁকে (ইসা) হত্যা করেনি।” (সুরাঃ আন-নিসা; আয়াতঃ ১৫৭) (মুসলিম আলেমদের দাবি অনুসারে) যদি ইসা (আঃ)-এর স্থলে অন্য ব্যক্তিকে হত্যা করা হয়েই থাকে, তাহলে সেই ব্যক্তির সমাধি কোথায়? সেই ব্যক্তির আত্মীয়-স্বজন কেন নিরব ছিল? ইতিহাসে এমন কোনো বিবরণ পাওয়া যায় না যে, ইসা (আঃ)-এর পরিবর্তে অন্য কোনো ব্যক্তিকে নিশ্চিতরূপে নিহত বলে ধরা হয়েছে। এরূপ কোনো সন্দেহভাজন ব্যক্তি অথবা তাঁর সমাধির বিষয়ে জানা যায়না। শুধু কিছু পরস্পর-বিরোধী ধারণা প্রচলিত আছে, যেগুলোর পক্ষে কোনো প্রমাণ নেই। ইসা (আঃ) মনে করে ভুলবশত তাঁর বিশ্বাসঘাতক সাহাবিকে হত্যা করা হয়েছিল! অনেকে ধারণা করেন এবং প্রচার করেন যে, ইসা (আঃ)-এর পরিবর্তে সাহাবি এহুদা এসকারিয়াত-কে ক্রূশবিদ্ধ করা হয়েছিল। অথচ গ্রেপ্তার হওয়ার পরে ইসা (আঃ)-কে বিশ্বাসঘাতক এহুদার অবস্থান থেকে দূরে, মহাযাজক কায়াফার প্রাসাদে নিয়ে যাওয়া হয়েছিল। সুতরাং এহুদা নিহত হবে কিভাবে? এছাড়াও নিশ্চিত প্রমাণ আছে যে, সে ক্রূশের ঘটনার পরেও জীবিত ছিল। ইসা (আঃ) মনে করে ভুলবশত অন্য একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছিল! অনেকে দাবি করেন যে, ইসা (আঃ) নয় বরং কিছু সময়ের জন্য তাঁর ক্রূশ-বহনকারী শিমিয়োন-কে (Simon of Cyrene) ক্রূশবিদ্ধ করা হয়েছিল, যিনি সাইরেন অঞ্চল থেকে আগত একজন ব্যক্তি ছিলেন। এমন হয়ে থাকলে ইহুদি শিমিয়োনকে কোথায় সমাধিস্থ করা হয়েছিল? এই ব্যক্তি আসলেই নিহত হয়ে থাকলে, তাঁর দুই তরুণ পুত্র - আলেকজান্ডার ও রুফাস (Alexander and Rufus) প্রতিবাদ করল না কেন? ‘চেহারা পরিবর্তন’ অথবা ‘ভুল ব্যক্তিকে হত্যা করা’ - আলেমদের প্রচারিত তত্ত্বের অসারতা “অন্য কারো চেহারা ইসা (আঃ)-এর মতো করে দেয়া হয়েছিল, তাই ইসা (আঃ) মনে করে অন্য কোনো ব্যক্তি-কে হত্যা করা হয়েছিল” - এরূপ গল্প তাত্ত্বিক ক্ষেত্রে অনেক বড় জটিলতা তৈরি করে। “অন্য কোনো নিরপরাধ ব্যক্তির চেহারা বদলে দিয়ে, তাঁকে ক্রূশবিদ্ধ করে হত্যার ব্যবস্থা করা” – প্রথমত, এটা আল্লাহর ন্যায়বিচার হতেই পারে না। দ্বিতীয়ত, কোরআন বলছেঃ “তাঁরা সন্দেহের মধ্যে নিপতিত হয়েছিল।” (নিসাঃ ১৫৭) এর অর্থ হতে পারেঃ তাঁরা (ষড়যন্ত্রকারীগণ) ভেবেছিল, ইসা মাসিহ মৃত্যুবরণ করেছেন, কিন্তু তিনি আসলে জীবিত-ই ছিলেন। ইসা (আঃ) কি দ্বিতীয় আসমানে বসবাস করছেন? আমি অনেকের কাছে শুনেছি যে, ইসা (আঃ) দ্বিতীয় আসমানে আছেন আর তিনি এখনও জীবিত আছেন। কোরআনের আয়াত বা সহি হাদিস এই দাবিকে সমর্থন করে না। এই ধরনের সকল বর্ণনা অনুমানের ওপরে ভিত্তি করে প্রচারিত হয়েছে। বোখারি ও মুসলিম শরিফে বর্ণিত হাদিস দ্বারা এই বিষয়টি স্পষ্ট যে, রাসুল (সাঃ) মেরাজের রাত্রে হযরত ইসা (আঃ) এবং ইয়াহিয়া (আঃ)-এর সাথে দ্বিতীয় আসমানে সাক্ষাৎ (বোখারিঃ ৩২০৭ ও মুসলিমঃ ৩০৮) করেন। কিন্তু ইসা (আঃ)-কে মৃত্যু ছাড়াই দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়ার এবং সেখানে তাঁর স্থায়ীভাবে বসবাস করার পক্ষে কোনো সহি হাদিস নেই। মহান আল্লাহ কেন ইসা (আঃ)-কে বসবাসের জন্য নিরাপদ স্থান দান করেছিলেন? কোরআনে, (সুরা) আল মু’মিনুন-এর ৫০ নম্বর আয়াতে আল্লাহ মানব জাতিকে জানাচ্ছেন, “আমরা মরিয়ম-পুত্র ও তাঁর মাতাকে করেছিলাম এক নিদর্শন, এবং তাদের উভয়কে আমরা আশ্রয় দিয়েছিলাম তৃণাচ্ছাদিত ও ঝর্ণাবিশিষ্ট এক পার্বত্য-উপত্যকায়।” (অনুবাদকঃ জহুরুল হক) “আমি মরিয়ম-পুত্র আর তাঁর মাতাকে নিদর্শন করেছিলাম আর তাদেরকে স্বস্তি-নিরাপত্তা ও ঝর্ণা-বিশিষ্ট উচ্চস্থানে আশ্রয় দিয়েছিলাম।” (অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক-এর ‘তাফসির তাইসিরুল কোরআন’ থেকে) এটা সুস্পষ্ট যে, কোরআনে উল্লেখিত এই বিশেষ স্থানটি কোনোভাবেই জান্নাত অথবা দ্বিতীয় আসমান-এর সাথে সম্পর্কযুক্ত কোনো কিছু নয়। (এখন) প্রশ্নঃ মহান আল্লাহ কেন ইসা (আঃ)-কে এই স্থানটি বসবাস করার জন্য দান করেছিলেন? (আলেমগণের মতবাদ অনুসারে) মহান আল্লাহ তো ইসা (আঃ)-কে নিজের কুদরত দ্বারা আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। তাহলে কোরআনে কি একই বিষয়ের দুই রকম বর্ণনা পাওয়া যাচ্ছে না? কোরআনে সাংঘর্ষিক বর্ণনা! কোরআনে বলা আছেঃ স্মরণ করুন, যখন আল্লাহ বললেন, “হে ইসা! নিশ্চয় আমি তোমাকে পরিগ্রহণ করব এবং তোমাকে আমার দিকে উঠিয়ে নিব। অবিশ্বাসীদের কবল থেকে তোমাকে পবিত্র রাখব আর যারা তোমার আনুগত্য করেছে, তাদেরকে কেয়ামত পর্যন্ত অবিশ্বাসীদের ওপরে প্রাধান্য দিব। তারপর আমার নিকটেই তোমাদের প্রত্যাবর্তন হবে। তখন আমি তোমাদের মধ্যে মীমাংসা করে দিব, যেটা নিয়ে তোমরা মতবিরোধ করতে।” (সুরাঃ আলে-ইমরান; আয়াতঃ ৫৫) এই আয়াতের ব্যাখ্যায় (তাফসির) বলা হচ্ছেঃ মহান আল্লাহ ইসা (আঃ)-কে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তিনি সেটা পূর্ণ করেছেন। ফেরেশতাদের দ্বারা ইসা (আঃ)-কে সশরীরে এবং নিরাপদে আসমানে উঠিয়ে নেয়া হয়েছে। এই বক্তব্যের সমর্থনে তাঁরা কোরআনের অপর একটি আয়াত উপস্থাপন করেন। সেখানে বলা আছেঃ (তাদের প্রতি আল্লাহর অসন্তোষ নেমে এসেছে) এই কথা বলার কারণে যে, “আমরা মরিয়ম পুত্র - ইসা মাসিহকে হত্যা করেছি, যিনি ছিলেন আল্লাহর রাসুল।” অথচ তাঁরা না তাঁকে হত্যা করেছে আর না শুলে চড়িয়েছে; বরং তাঁরা (ইসার মতো দেখতে অন্য ব্যক্তিকে হত্যা করেছিল) বিভ্রান্তির শিকার হয়েছিল। (সুরাঃ আন-নিসা; আয়াতঃ ১৫৭) অথচ আল্লাহ বলেন, “আমি মরিয়ম তনয় (ইসা) ও তাঁর জননীকে করেছিলাম এক নিদর্শন, আর তাদেরকে আশ্রয় দিয়েছিলাম প্রস্রবণ বিশিষ্ট নিরাপদ এক উচ্চভূমিতে।” (সুরাঃ আল মু’মিনুন; আয়াতঃ ৫০) (এখন) প্রশ্নঃ কে মিথ্যা বলছেন? মহান আল্লাহ মিথ্যা বলছেন (আস্তাগফিরুল্লাহ), নাকি মুসলিম জাতির আলেম সম্প্রদায় মিথ্যা বলছেন? যদি ইসা (আঃ)-কে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হয়ে থাকে, তাহলে স্বচ্ছ জলপ্রবাহ বিদ্যমান, এমন উচ্চভূমিতে আল্লাহ কাকে আশ্রয় দিলেন? নিরাপদ ও ঝর্ণা বিশিষ্ট উচ্চভূমিতে যদি ইসা (আঃ)-কে আশ্রয় দেয়া হয়ে থাকে, তাহলে আসমানে কাকে উঠিয়ে নেয়া হলো? মুসলিম জাতির আলেম সম্প্রদায়ের কাছে আমার প্রশ্ন এবং আবেদন যদি কোরআন এবং হাদিসের সাথে সংযোগ থাকে, তাহলে আমার প্রশ্নের উত্তর উদঘাটন করুন এবং মুসলিম জাতিকে পথ দেখান। কতিপয় মুসলিম আলেমের দ্বারা প্রদত্ত ব্যাখ্যা প্রশ্নঃ “যদি ইসা (আঃ)-কে আসমানে উঠিয়ে নেয়া হয়ে থাকে, তবে উচ্চভূমিতে কাকে আশ্রয় দেয়া হলো?” এর উত্তর অতি সহজ। এই দুইটি ঘটনা একই সময়ে ঘটেছে, এমনটা বলা নেই অথবা দুইটি আয়াতে এমন কোনো পূর্বশর্ত নেই। (সুরা) আল মু’মিনুন-এর ৫০ নম্বর আয়াতে বলা হয়েছে, পৃথিবীর এই নির্দিষ্ট স্থানটি ইসা (আঃ) এবং তাঁর মাতার নিরাপদ আশ্রয়। পক্ষান্তরে, (সুরা) আলে ইমরান-এর ৫৫ নম্বর আয়াত অনুযায়ীঃ দায়িত্ব পালনের একটা পর্যায়ে ষড়যন্ত্রকারী ইহুদি এবং অবিশ্বাসী সম্প্রদায় ইসা (আঃ)-কে হত্যার উদ্দেশ্যে বন্দি করেছিল। কিন্তু মহান আল্লাহ পূর্বেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তাঁকে নিরাপদ রাখবেন। (সুরা) আলে ইমরান-এর ৫৪ নম্বর আয়াত অনুযায়ীঃ পূর্বপ্রদত্ত প্রতিশ্রুতি মোতাবেক মহান আল্লাহ কৌশল প্রয়োগ করে - ইসা (আঃ)-কে ষড়যন্ত্রকারী ইহুদি এবং অবিশ্বাসী সম্প্রদায়ের কবল থেকে মুক্ত করেছিলেন। আল মায়েদা-এর ১১৭; আন নিসা-এর ১৫৮ এবং আলে ইমরান-এর ৫৫ নম্বর আয়াত অনুযায়ীঃ আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ইসা (আঃ)-কে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। (সুতরাং) প্রশ্নঃ “আল্লাহ কাকে উচ্চভূমিতে আশ্রয় দিয়েছিলেন?” উত্তরঃ (সম্ভবত) শিশু ইসা (আঃ) এবং তাঁর মাতাকে মহান আল্লাহ উচ্চভূমিতে আশ্রয় দিয়েছিলেন। প্রশ্নঃ “আল্লাহ কাকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন?” উত্তরঃ (পরবর্তী কালে) মহান আল্লাহ প্রাপ্তবয়স্ক ইসা (আঃ)-কে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। যেহেতু কোরআনের বর্ণনা একটা অন্যটাকে বাতিল করছে না; এছাড়াও দুইটি ঘটনা ভিন্ন সময়ে ঘটেছে - সুতরাং এই দুইটি আয়াতে অসামঞ্জস্য অথবা পরস্পর-বিরোধ দৃশ্যমান হয় না। মুসলিম আলেমগণের উপস্থাপিত যুক্তি খন্ডন ও সন্দেহ নিরসন (সুরা) আল মায়েদা-এর ১১৭; আন নিসা-এর ১৫৮ এবং আলে ইমরান-এর ৫৫ নম্বর আয়াতে বলা হয়েছেঃ মহান আল্লাহ ইসা (আঃ)-কে আসমানে তুলে নিয়েছেন। (সুরা) আল মু’মিনুন-এর ৫০ আয়াতে বলা হয়েছেঃ পৃথিবীর একটি নির্দিষ্ট স্থানে ইসা (আঃ) এবং তাঁর মাতাকে নিরাপদে আশ্রয় দেয়া হয়েছে। দুইটি ঘটনা নিঃসন্দেহে ভিন্ন সময়কালের। কিন্তু আলেম সম্প্রদায় এই আয়াত-কে (মু’মিনুনঃ ৫০) যদি ইসা (আঃ)-এর শিশুকালের বর্ণনা বলে মিথ্যাচার করতে চান, তাহলে তো নিশ্চিত বিপদ। কোরআনে তাঁর কর্ম-চরিত্রসহ জীবনের বিভিন্ন পর্যায়ের বর্ণনা আছে। যা থেকে একত্ববাদ, ধৈর্য, নম্রতা ও আল্লাহর শক্তির উপর নির্ভর করা – ইত্যাদি শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। ক) সর্বশক্তিমান সৃষ্টিকর্তার প্রেরিত বার্তাবাহক, ইসা (আঃ)-এর শিশুকাল সম্পর্কে বলা হয়েছে, “দোলনায় থাকা অবস্থায় এবং মধ্যবয়সে তিনি মানুষের সাথে কথা বলবেন। তিনি হবেন পূণ্যবানদের একজন।” (সুরাঃ আলে ইমরান; আয়াতঃ ৪৬) ভিন্ন একটি অনুবাদঃ “সে মানুষের সাথে কথা বলবে দোলনায় থাকা অবস্থায় আর পরিণত বয়সেও এবং সে পুণ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে।” (সুতরাং) কোরআনের আয়াত অনুযায়ীঃ ইসা (আঃ)-কে শিশুকালে বাকশক্তি প্রদান করার বিষয়ে বলা হয়েছে, তাঁকে নিরাপদে আশ্রয়দানের বিষয়ে বলা হয়নি। খ) মানুষের কখন ‘বিশেষ নিরাপত্তা’ প্রয়োজন হয়? উত্তরঃ অবশ্যই ঝুঁকিপূর্ণ এবং সংকটকালীন সময়ে বিশেষ নিরাপত্তা প্রয়োজন হয়। আলে ইমরান-এর ৫৫ নম্বর আয়াতে উল্লেখিত ‘বিশেষ নিরাপত্তা’ কি ইসা (আঃ)-এর শিশুকালে প্রয়োজন ছিল? ইসা (আঃ)-এর জীবনী পর্যালোচনা করলে এবং কোরআনের আয়াত বিশ্লেষণ করলে বলা যায়ঃ শিশুকালে এই বিশেষ নিরাপত্তার প্রয়োজন ছিল না। দোলনায় থাকা অবস্থায় বাকশক্তি দান করে মহান আল্লাহ - ইসা (আঃ)-কে এবং তাঁর মাতাকে - ইহুদিদের সমালোচনা, আক্রমণ এবং অপবাদ থেকে মুক্ত করেন। গ) পূর্বে আল্লাহ ইসা (আঃ)-কে নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। (সুরা) আলে ইমরান-এর ৫৫ নম্বর আয়াতে উক্ত প্রতিশ্রুতির বিশদ বর্ণনা আছে। সুতরাং এই আয়াত (মু’মিনুনঃ ৫০) যদি ইসা (আঃ)-কে শিশুকালে প্রদত্ত নিরাপত্তা বিষয়ক বর্ণনা হয় - তাহলে পূর্বে প্রদত্ত প্রতিশ্রুতির (আলে ইমরানঃ ৫৫) বিপরীতে আল্লাহ কোন কর্ম সম্পাদন করেছিলেন? আল্লাহ চরম বিপদকালে ইসা (আঃ)-কে কেমন নিরাপত্তা দিয়েছিলেন? যদি এই প্রশ্নের উত্তরে বলা হয়ঃ “মহান আল্লাহ - ইসা (আঃ)-এর চরম বিপদকালে তাঁকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন।” তাহলে কোরআনের দুইটি আয়াতের বর্ণনাকে সাংঘর্ষিক হিসেবে প্রতিষ্ঠা করা যায়। যদি ইসা (আঃ)-কে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হয়ে থাকে, তাহলে স্বচ্ছ জলপ্রবাহ থাকা উচ্চভূমিতে আল্লাহ কাকে আশ্রয় দিলেন? জলপ্রবাহ আছে - এমন নিরাপদ এক উচ্চভূমিতে যদি ইসা (আঃ)-কে আশ্রয় দেয়া হয়ে থাকে, তাহলে আসমানে কাকে উঠিয়ে নেয়া হলো? মুসলিম জাতির আলেম সম্প্রদায়ের কাছে পুনরায় প্রশ্ন এবং আবেদন যদি কোরআন এবং হাদিসের সাথে সংযোগ থাকে, তাহলে আমার প্রশ্নের উত্তর উদঘাটন করুন এবং মুসলিম জাতিকে পথ দেখান। উত্তর দেখুন → যদি কোনো ব্যক্তি স্রষ্টার অস্তিত্বের পক্ষের এবং বিপক্ষের যুক্তি,প্রমাণ,রিজনিং গুলো এবং প্রধান ধর্মগুলো সম্পর্কে বিস্তারিত শুনে নিজের চিন্তাশক্তি ব্যবহার করে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেন যে, স্রষ্টা এবং ধর্ম সত্য নাও হতে পারে অথবা সত্য হতে পারে কিংবা মানুষের তৈরী হতে পারে সেক্ষেত্রে তাকে জাহান্নামে দেওয়াটা কি ন্যায়সঙ্গগত হবে?কেননা সে যদি তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ডিসঅনেস্টি না করে তখন তার দায়ভার কিভাবে থাকে? নাকি পৃথিবীর সকল স্কেপ্টিক এন্ড এগনস্টিকরা ডিসঅনেস্ট? [ইমান তো জোর করে কেউ আনতে পারে না,যেহেতু ইমানের একটা অংশ হচ্ছে অন্তরে বিশ্বাস,শুধু মুখে স্বীকার নয়] উত্তর দেখুন → হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর থেকে সে পর্যন্ত খলিফা গণ আপনার প্রতিষ্ঠিত ছিল। এবং পরে ইসলামী শাসনামলে ১৮৪৬ পর্যন্ত দাস দাসের প্রথা ইসলামে বৈধ ছিল কিন্তু হঠাৎ করে এটা নাজায়েজ এবং হারাম হওয়ার কারণ কি উত্তর দেখুন → দেশে নারীদের অনিরাপত্তার অনেক ঘটনা আমাদের সামনে আসে। যেকোন সময় যেকারো সাথে যা তা ঘটে যেতে পারে। কথার কথা, মনে করুন, আমার বউ/বোনকে কেউ যদি রেইপ করে এবং আমি অপরাধীকে ধরতে পারি তাহলে স্বাভাবিকভাবেই আমার মাথা ঠিক থাকবে না। আমি না চাইতেও তার বিচার নিজেই করতে চাইব। হাতের কাছে পেয়েও তাকে ছেড়ে দেয়াটা আমার জন্য তখন সম্ভব হবে না কারণ আমি জানি এই দেশে তার কোন বিচার নাই। এমতাবস্থায় যদি আমি নিজে তাকে খুন/হত্যা করি তাহলে এটার শরয়ী বিধান কি? দয়া করে চারো মাজহাবের দলিল দিয়ে বুঝাবেন। আরেকটা বিষয় হল-এটাও আমাদের সমাজে বহুল প্রচলিত-তা হল পরকীয়া। কোন স্বামী যদি তার স্ত্রীকে হাতেনাতে পরকীয়াতে ধরে ফেলে সে ক্ষেত্রেও কিন্তু একইভাবে মাথা ঠিক থাকবে না। সে অবস্থায় আমি কি করব? ধরুন, আমি ব্যবসার কাজে কিছুদিনের জন্য বাহিরে গেলাম বা আমি বিদেশে থাকি এরপর হুট করে না বলেই সারপ্রাইজ দিতে চলে আসলাম এরপর তাদের দুইজনকে একদম বেডে পেলাম। সেই অবস্থায় তো ওই পুরুষকে মারা ছাড়া আর কিছুই মাথায় কাজ করবে না। এমন অবস্থায় আমি যদি ২য় পুরুষকে বা আমার স্ত্রীকেই খুন করে ফেলি তাহলে এটার বিধান কি? বিষয়গুলা অনেক দিন থেকে মাথায় ঘুরছে আশা করি দলিলের আলোকে ভালো উত্তর পাব। উত্তর দেখুন →
আসসালামু আলাইকুম! ভাইয়া আমার প্রশ্ন হলো , আমরা জানি আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের সূরা হজ্জের 47 নম্বর আয়াত এবং সূরা সাজদার 5 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে আমাদের কাছে এক হাজার দিন সমান আল্লাহর কাছে একদিন। আবার অন্যত্র আল্লাহতালা বলেছেন যে, তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে! এখন যদি কোন নাস্তিক এই দাবি করে বসে যে, তাহলে আল্লাহ তায়ালা ছয় হাজার বছরে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন? তাহলে এটার উত্তর আমরা কিভাবে দিতে পারি? অনুগ্রহ করে জানাবেন! উত্তর দেখুন → Assalamualikum,, amar prosno holo nastikra prai bole je nabiji (s) meraz naki arda biraf theke newa,,, ebong islamer onek mul bishoy naki jorthurustobad theke neya,, doya kore e bishoye ektu clearly janale upokrito hotam,, উত্তর দেখুন → I have noticed many major flaws in many of the argument given in the kca,Is there any chance I can send them? উত্তর দেখুন → আসসালামু আলাইকুম, আমি গড অফ দ্যা গড-অফ-দ্য-গ্যাপস আর্টিকেল টি পড়ছিলাম, আমার মনে একটি প্রশ্ন জন্ম হয়েছে এই অংশটুকু পড়ে - "বিজ্ঞান "কীভাবে" বলে, "কেন" নয় — এই পার্থক্যটি মৌলিক" "বজ্রপাত কিভাবে হয়? → বিজ্ঞান উত্তর দেয় মহাবিশ্ব কেন আছে? → এটি একটি দার্শনিক প্রশ্ন" কিন্তু বিজ্ঞান তো কিছু "কেন" - Why এর উত্তরও দেয় । উদাহরণস্বরূপ - # রুটি সেঁকলে "কেন" ফুলে ওঠে? # "Why" do onions make humans cry? এই বিষয় টি একটু বুঝিয়ে বলবেন? উত্তর দেখুন → আসসালামু আলাইকুম শবে বরাত শবে কদর ইত্যাদি রাত বা দিবস অথবা ঈদুল ফিতর বা ঈদুল আযহা ইত্যাদি দিবস বা রজনী এর ক্ষেত্রে বলা আছে এগুলোর নির্দিষ্ট তারিখ সমূহ যেমন শবে বরাত হল শাবান মাসের ১৫ তারিখ ঈদুল ফিতর হল শাওয়াল মাসের এক তারিখ এসব কিছু দিবসের কথা কুরআনেও বলা আছে কুরআনে তো কিয়ামতের দিবস সম্পর্কে বলা আছে এবং কি কিয়ামতের নামে একটি সূরা আছে তাহলে কিয়ামতের কোন নির্দিষ্ট তারিখ কেন কুরআনে বা হাদীসে উল্লেখ নেই ? উত্তর দেখুন →
দুজন চিরন্তন (Co-eternal) স্রষ্টা থাকতে পারেন না কেন? (আমি সর্বশক্তিমান (Omnipotent) হওয়ার কথা বলছি না, কারণ সংজ্ঞা অনুযায়ী, একজন সর্বশক্তিমান (Omnipotent) হলে অন্যজন আর সর্বশক্তিমান হতে পারেন না।) উত্তর দেখুন → বেশিরভাগ দার্শনিক ও ইতিহাসের শ্রেষ্ঠ অনেক বিজ্ঞানীরা নাস্তিক ছিলেন কেন? উত্তর দেখুন → স্রষ্টার অস্তিত্বের জন্য ব্যবহৃত আর্গুমেন্টে যখন বলা হয়, যা কিছু অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এসেছে তার জন্য বাহ্যিক ব্যাখ্যা প্রয়োজন তখন এর বিপক্ষে কিছু পয়েন্ট দেওয়া হয় যেমন, ১) অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এসেছে এমন কিছু আমরা দেখাতে পারি না। আমরা এনার্যি,ম্যাটারের পরিবর্তন দেখি।সেক্ষেত্রে ইনডাকটিভ মেথড কিভাবে যুক্তিযুক্ত থাকে? ২) যদি শুধু পরিবর্তন ধরে বলা হয় যে অসীম পরিবর্তন হওয়া সম্ভব নয় সেক্ষেত্রে ইনফিনিট রিগ্রেস ঘটবে, এটা যদি এভাবে বলা হয় যে আমরা ইউনিভার্সের স্পেসটাইম থেকে হিসাব করলে ইনফিনিট রিগ্রেস ঘটবে কিন্তু স্পেসটাইম এর উর্ধে টাইমলেস স্টেট।সেখানে ইনফিনিট রিগ্রেসের কন্সেপ্টই না থাকতে পারে। যেমনটা গড চিরন্তন হয়েও বর্তমানে বিদ্যমান। ৩) আমাদের বাস্তব জগতের বাইরে কয এন্ড ইফেক্ট কি এপ্লিকেবল, সেখানে কোন ল কাজ করে,কোন ল কাজ করে না সেটা নিশ্চিত কিভাবে? ৪) নবীদের বিভিন্ন মুজিযা নিয়ে আমরা বলে থাকি আমাদের বাস্তব জগতে সম্ভব না, সেটা আল্লাহর দিক থেকে সম্ভব। একইভাবে যদি বলা হয়, ইউনিভার্স কারণ ছাড়া এমনভাবে অস্তিত্বে এসেছে যা আমাদের দিক থেকে অবাস্তব। ৫) বাস্তব জগতের কিছু ইফেক্ট যেমন কোয়ান্টাম ফ্লাকচুয়েশন,এটমিক রেডিয়েশন এর পিছনের কারণ জানা যায় না। এখন কারণ জানা না গেলে সেক্ষেত্রে কারণ থাকতেও পারে, নাও পারে। কারণ আছে দাবি করা কি যুক্তিযুক্ত? উত্তর দেখুন → কুরআনে ডাইনাসোরের কথা বলা নেই কেন উত্তর দেখুন → যে লোক ওহী মানে না তাকে কিভাবে পরকালের কথা সেখানকার শাস্তির কথা বুঝাবেন? এগুলা তো তার কাছে কিছু কাল্পনিক কাহিনি ছাড়া আর কিছুই না। পরকাল বা আখিরাত যে আছে তার প্রমাণ কি?  উত্তর দেখুন →
প্রশ্ন করুন
আমাদের সম্পর্কে

আমাদের প্রত্যয়

আমাদের উদ্দেশ্য

ইনসাইট জোন একটি অলাভজনক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিম লেখকরা ইসলাম, দর্শন, বিজ্ঞান ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা ও গবেষণায় যুক্ত হন। এই প্ল্যাটফর্মটি বিশেষভাবে ইসলাম নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা ও মিথ্যা অভিযোগ, বিশেষত অমুসলিমদের উত্থাপিত অভিযোগগুলোর যুক্তিসম্মত জবাব দেওয়ার জন্য কাজ করে। গবেষণালব্ধ লেখা, বুদ্ধিবৃত্তিক, সংলাপভিত্তিক আলোচনা এবং লাইভ পডকাস্টের মাধ্যমে ইনসাইট জোন সত্যকে স্পষ্টভাবে উপস্থাপন করতে এবং সমালোচনামূলক ও জ্ঞানভিত্তিক চিন্তার সংস্কৃতি গড়ে তুলতে চায়। এছাড়াও, প্ল্যাটফর্মটি গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে জনসচেতনতা সৃষ্টি করে এবং বৈশ্বিক মুসলিম সম্প্রদায়ের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করে।

সাম্প্রতিক লেখাসমূহ

ইসলাম ও জীবনের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমাদের আয়োজন

সবগুলো দেখুন
নবী ﷺ কেন ইবনু খাতালকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন?
06 Sep এডমিন
354 বার

নবী ﷺ কেন ইবনু খাতালকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন?

মক্কা বিজয়ের দিন সংঘটিত একটি ঘটনা নিয়ে নবী মুহাম্মদ ﷺ-এর বিরুদ্ধে প্রায়ই একটি গুরুতর অভিযোগ তোলা হয়। সহিহ বুখারি ও সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, নবী ﷺ-কে জানানো হয়েছিল যে ইবনু খাতাল কাবার গিলাফ ধরে আছে। তখন তিনি নির্দেশ দেন, “তাকে হত্যা করো।” এই সংক্ষিপ্ত বর্ণনাটি সামনে এনে সমালোচকেরা প্রশ্ন করেন: “একজন ব্যক্তি যদি কাবার মতো পবিত্র স্থানে আশ্রয় নেয় এবং কাবার গিলাফ ধরে থাকে, তারপরও তাকে হত্যা করার নির্দেশ দেওয়া কি অমানবিক নয়?

ইসলামে মুরতাদের শাস্তি মৃত্যুদন্ড কী অমানবিক?
15 Aug এডমিন
897 বার

ইসলামে মুরতাদের শাস্তি মৃত্যুদন্ড কী অমানবিক?

ইসলামবিরোধীরা ইসলামের বিপক্ষে  আলোচনায় যে অভিযোগটি সবচেয়ে বেশি মুখরোচক ও আবেগপ্রবণভাবে উপস্থাপন করা হয়, তা হলো— ইসলামে ধর্ম ত্যাগের শাস্তি মৃত্যুদণ্ড, আর এই বিধান নাকি অমানবিক ও বর্বর। আধুনিক মানবাধিকার, ব্যক্তি-স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতার ভাষায় এই অভিযোগকে এমনভাবে সাজানো হয় যেন ইসলাম একটি দমনমূলক মতাদর্শ, যা মানুষকে চিন্তা ও বিশ্বাসের অধিকার থেকে বঞ্চিত করে। কিন্তু এই অভিযোগের পেছনে অধিকাংশ সময়ই থাকে ইতিহাস-বিচ্ছিন্ন পাঠ, ফিকহি আলোচনার আংশিক উপস্থাপন এবং আধুনিক রাষ্ট্রব্যবস্থার সঙ্গে প্রাক-আধুনিক সমাজব্যবস্থার গুলমাল।

ইসলাম কি যুদ্ধবন্দী নারী কিংবা দাসীদের ধর্ষণ করার অনুমতি দেয়?
31 Jul এডমিন
1,911 বার

ইসলাম কি যুদ্ধবন্দী নারী কিংবা দাসীদের ধর্ষণ করার অনুমতি দেয়?

আধুনিক সময়ে অমুসলিমরা ইসলাম নিয়ে নানা বিভ্রান্তিকর ও ভূল দাবি প্রচার করে। এর মধ্যে অন্যতম হলো ইসলাম ও দাস প্রথা নিয়ে তাদের মনগড়া ব্যাখ্যা, যেখানে তারা দাবি করে যে ইসলাম যুন্ধবন্দী কিংবা দাসীদের ধর্ষণ করার অনুমতি দেয়।

ইসলামে কী যুক্তি চর্চা হারাম? যুক্তিবিদ্যা ও ইলমুল কালাম।
22 Jul এডমিন
845 বার

ইসলামে কী যুক্তি চর্চা হারাম? যুক্তিবিদ্যা ও ইলমুল কালাম।

ইদানীং বংগীয় নাস্তিকদের মধ্যে একটি নতুন কৌশল লক্ষ করা যাচ্ছে। যুক্তি ও দর্শনভিত্তিক আলোচনায় মুসলিমদের কাছে ধারাবাহিকভাবে পরাজিত হওয়ার পর তারা এখন অভিযোগ তুলছে “ইসলামে নাকি যুক্তি চর্চাই হারাম!”

হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়েশা (রাঃ) এর বিয়ে নিয়ে সকল অভিযোগের জবাব
13 Jul এডমিন
1,710 বার

হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়েশা (রাঃ) এর বিয়ে নিয়ে সকল অভিযোগের জবাব

ইসলাম বিদ্ধেষ ছড়ানোর জন্য ইসলামের উপর অমুসলিমরা যে সকল মিথ্যা প্রচারণা চালিয়ে থাকে তার মধ্যে অন্যতম একটি হলো হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়েশা (রাঃ) এর বিয়ে। হযরত মুহাম্মদ (সাঃ) যখন আয়েশা (রাঃ) কে বিয়ে করেন তখন আয়েশা (রাঃ)’র বয়স ছিলো ৬/৭ এবং যখন ঘরে তুলে নিয়ে যায় তখন বয়স ছিলো ৯ বছর।

মহাবিশ্বের অসীম অতীত কী সম্ভব? এন্ট্রপি ও তাপগতিবিদ্যার আলোকে একটি পর্যালোচনা
02 Jul এডমিন
682 বার

মহাবিশ্বের অসীম অতীত কী সম্ভব? এন্ট্রপি ও তাপগতিবিদ্যার আলোকে একটি পর্যালোচনা

রাতের আকাশের দিকে তাকালে একটি স্বাভাবিক প্রশ্ন মনে জাগে। এই মহাবিশ্বের শুরু কি কখনো হয়েছিল, নাকি এটি অনন্তকাল ধরে বিদ্যমান?

মুসলিমরা তওবা করলে কি সব অপরাধই ক্ষমা হয়ে যায়?
02 Jul এডমিন
685 বার

মুসলিমরা তওবা করলে কি সব অপরাধই ক্ষমা হয়ে যায়?

মুসলিম তওবা করলে কি সব অপরাধই ক্ষমা হয়ে যায়?

কুরআনের আয়াত কি ছাগলে খেয়ে ফেলেছিল?
17 Jun এডমিন
722 বার

কুরআনের আয়াত কি ছাগলে খেয়ে ফেলেছিল?

কিছু সমালোচক দাবি করেন যে, আয়েশা (রাঃ)-এর একটি বর্ণনা থেকে বোঝা যায়—রাসূল ﷺ-কে প্রদত্ত কিছু কুরআনের আয়াত একটি ছাগল খেয়ে ফেলেছিল। তাদের দাবি অনুযায়ী, এই কারণে ঐ আয়াতগুলো হারিয়ে গেছে এবং আজকের কুরআনে নেই। এ থেকে তারা প্রশ্ন তোলেন—আল্লাহ কর্তৃক নাযিলকৃত আয়াত কীভাবে হারিয়ে যেতে পারে, এবং তা মুসলিমদের জন্য কেন এখন অনুপস্থিত?

ইসলামে জিহাদের বিধান; জিহাদ ফি সাবিলিল্লাহ
09 May এডমিন
1,548 বার

ইসলামে জিহাদের বিধান; জিহাদ ফি সাবিলিল্লাহ

ইসলামে জিহাদের বিধান; জিহাদ ফি সাবিলিল্লাহ  বর্তমান সময়ে অমুসলিম মহলে জিহাদ সম্পর্কে নানা ধরনের অপব্যাখ্যা ও অপপ্রচার লক্ষ্য করা যায়। বিশেষ করে অনেকেই জিহাদকে সন্ত্রাসবাদ বা নির্বিচার সহিংসতার সাথে তুলনা করে ইসলাম সম্পর্কে একটি ভুল ধ

29 Apr এডমিন
1,131 বার

"গড অফ দ্য গ্যাপস" নাস্তিকদের একটি জনপ্রিয় যুক্তির দার্শনিক পর্যালোচনা

"গড অফ দ্য গ্যাপস" নাস্তিকদের একটি জনপ্রিয় যুক্তির দার্শনিক পর্যালোচনা মানব ইতিহাসে প্রকৃতিকে বোঝার চেষ্টা সবসময়ই মানুষের চিন্তার কেন্দ্রবিন্দুতে ছিল। মানুষের এই জানার ইচ্ছা থেকেই জন্ম নিয়েছে দর্শন, বিজ্ঞান কিংবা জ্ঞানের অন্যান্য শাখা। মানুষ সব সময় জা

হামাসঃ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের স্বরূপ ও ইতিহাস
28 Apr এডমিন
941 বার

হামাসঃ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের স্বরূপ ও ইতিহাস

হামাসঃ গাজার বুক থেকে উঠে আসা প্রতিরোধ আন্দোলন  বিশ্বের মানচিত্রে ফিলিস্তিন একটি ক্ষুদ্র ভূখণ্ড হলেও, এই ভূমিকে কেন্দ্র করে গড়ে ওঠা সংঘাত ও প্রতিরোধের ইতিহাস বিশ্বরাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। দশকের পর দশক ধরে দখলদারিত্ব, বাস্তুচ্য

ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার: শরীয়াহর আলোকে একটি বিশ্লেষণ
25 Apr এডমিন
1,093 বার

ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার: শরীয়াহর আলোকে একটি বিশ্লেষণ

ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার ইসলামী রাষ্ট্রে যে অমুসলিমরা বসবাস করে তাদের আহলে জিম্মা বা জিম্মি বলা হয়। জিম্মা শব্দের অর্থ অঙ্গীকার, নিরাপত্তা ও দায়িত্ব। এই নামকরণের রহস্য হলো, আল্লাহ, রাসুল (সাঃ) ও মুসলিম জামায়াতের সঙ্গে তাদের চুক্তি রয়েছে। আর সেই চ

আমাদের কার্যপরিধি

ইসলাম

আমরা ইসলাম সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণা ও মিথ্যা দাবিগুলো খণ্ডন করতে বদ্ধপরিকর। গভীর বিশ্লেষণ ও যৌক্তিক আলোচনার মাধ্যমে আমরা সত্যকে পরিষ্কারভাবে উপস্থাপন করতে চাই। লাইভ পডকাস্ট ও আলোচনার আয়োজনের মাধ্যমে আমরা মানুষের সংশয় দূর করা, সত্য প্রকাশ করা এবং ইসলামবিরোধী প্রচারণার জবাবে প্রমাণভিত্তিক যুক্তি প্রদান করার লক্ষ্য রাখি।

তুলনামূলক ধর্মতত্ত্ব

আমরা তুলনামূলক ধর্মতত্ত্বের অধ্যয়নে নিয়োজিত, যাতে বিশ্বপ্রধান ধর্মগুলোর মৌলিক বিশ্বাস, দর্শন ও ঐতিহাসিক বিকাশকে অনুসন্ধান করা যায়। এর মাধ্যমে বিশেষভাবে ইসলামের অনন্য দৃষ্টিভঙ্গি সুস্পষ্টভাবে তুলে ধরা আমাদের মূল উদ্দেশ্য।

দর্শন

আমরা দর্শনের বিভিন্ন শাখা যেমন মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, নীতি-দর্শন ও যুক্তিবিদ্যা, ইসলামী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি। আমাদের লক্ষ্য হলো পাঠকদের সামনে ইসলামী দর্শনের গভীরতা ও তার যৌক্তিক কাঠামোকে সুস্পষ্টভাবে উপস্থাপন করা।

বিজ্ঞান

আমরা আধুনিক বিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন জ্যোতির্বিজ্ঞান, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও মহাকাশতত্ত্ব বিশ্লেষণ করি এবং এগুলোর সঙ্গে ইসলামী দৃষ্টিবভঙ্গির সম্পর্ক তুলে ধরি।

নাস্তিক্যবাদ

ইনসাইট জোন-এ আমরা মানুষের অন্তরকে নাস্তিকতা ও সংশয়ের ফাঁদ থেকে রক্ষা করার লক্ষ্য নিয়ে কাজ করি। যুক্তিনির্ভর আলোচনার মাধ্যমে আমরা ইসলামের সত্য ও দৃঢ় ভিত্তি উপস্থাপন করি। আমরা কেবল বিশ্বাসের প্রতি আহ্বান জানাই না; বরং যুক্তি, দর্শন ও বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে নাস্তিকতাকে চ্যালেঞ্জ করি এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে এর বুদ্ধিবৃত্তিক খণ্ডন উপস্থাপন করি।

লাইভ ওয়েবিনারস

আমরা লাইভ পডকাস্টেরও আয়োজন করি, যেখানে ইসলাম, দর্শন, বিজ্ঞান ও নাস্তিকতাসহ বিভিন্ন বিষয়ে গভীর আলোচনা অনুষ্ঠিত হয় সরাসরি সংলাপ, প্রশ্নোত্তর পর্ব ও শ্রোতাদের অংশগ্রহণের মাধ্যমে। এসব পডকাস্টে আমরা দর্শকদের প্রশ্নের উত্তর প্রদান করি এবং ইসলামের সত্য ও প্রাসঙ্গিকতাকে সুস্পষ্টভাবে তুলে ধরি।

ইউটিউব ভিডিওসমূহ

আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওগুলো এখানে দেখুন

সবগুলো ভিডিও ইউটিউবে দেখুন
 স্রষ্টার অস্তিত্ব নিয়ে বিতর্কে পরাজিত হয়ে পলায়ন করলেন নাস্তিক মেয়ে!

স্রষ্টার অস্তিত্ব নিয়ে বিতর্কে পরাজিত হয়ে পলায়ন করলেন নাস্তিক মেয়ে!

 ইসলামী শরিয়া নিয়ে আসাদ নূরের বিভ্রান্তির জবাব। চারজন সাক্ষী না থাকলে কী জিনার বিচার করা যায় না?

ইসলামী শরিয়া নিয়ে আসাদ নূরের বিভ্রান্তির জবাব। চারজন সাক্ষী না থাকলে কী জিনার বিচার করা যায় না?

আল্লাহর অস্তিত্ব নিয়ে নির্ভরশীলতার যুক্তি

আল্লাহর অস্তিত্ব নিয়ে নির্ভরশীলতার যুক্তি

আল্লাহ যদি ন্যায়পরায়ণ হয় দুনিয়াতে ছোট্ট শিশুরা কেন কষ্ট পাচ্ছে?

আল্লাহ যদি ন্যায়পরায়ণ হয় দুনিয়াতে ছোট্ট শিশুরা কেন কষ্ট পাচ্ছে?

আমাদের টিম

আমাদের পোর্টালে নিরলসভাবে কাজ করে যাওয়া দক্ষ সদস্যবৃন্দ

MR MINAR

MR MINAR

Member

MD RAYHAN

MD RAYHAN

Member

SM SHANTO

SM SHANTO

Editor in Chief

Atiqur Rahman

Atiqur Rahman

Member

RR DIPTO

RR DIPTO

Member

Alannur

Alannur

Developer

কমিউনিটির মতামত

আমাদের সম্পর্কে কমিউনিটির কিছু মূল্যবান মতামত

অসাধারণ একটি প্লাটফর্ম! � নাস্তিক্যবাদের অসারতা গুলো খুব সুন্দর করেই উপস্থাপন করেন আপনারা। জাঝাকাল্লাহু খাইরান।

নাদিয়া সুলতানা শ্রাবন্তি

নাদিয়া সুলতানা শ্রাবন্তি

ছাত্রী

Insight Zone এমন একটি পেজ, যেখানে বিভিন্ন বিষয় তথ্য, যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা হয়। এখানে নাস্তিকতাসহ বিভিন্ন দার্শনিক মতবাদ নিয়ে সমালোচনামূলক ও যুক্তিভিত্তিক আলোচনা করা হয়, পাশাপাশি ইসলাম, বিজ্ঞান ও জীবনদর্শন সম্পর্কেও তথ্যসমৃদ্ধ কনটেন্ট প্রকাশ করা হয়। চিন্তাশীল ও প্রমাণভিত্তিক আলোচনা পছন্দ হলে পেজটি অবশ্যই অনুসরণ করতে পারেন। Highly recommended for anyone who enjoys evidence based discussions and learning.

Telos Mahin

Telos Mahin

ছাত্র

One of the few Bangla channels I genuinely enjoy watching. The discussions are thoughtful evidence based and cover many common questions about Islam. top tier 👌

Mohammad Zian

Mohammad Zian

ফলোয়ার

নাস্তিক, সংশয়বাদীদের সকল উত্তর আছে এখানে। সুতরাং সংশয়বাদীরা নিঃসংশয়ে স্ট্রিমে যুক্ত হতে পারেন।

Abdul Rakib

Abdul Rakib

ফলোয়ার

আপনারা যদি নাস্তিকদের যুক্তি ও প্রশ্নের কার্যকর জবাব চান, তাহলে INSIGHT ZONE পেইজটি অবশ্যই অনুসরণ করা উচিত।

Mohammad Abdullah

Mohammad Abdullah

ফলোয়ার

Insight Zone is doing a truly commendable job. In a time when many atheists, skeptics, and even followers of other religions speak negatively about Islam out of misunderstanding or anger, this page responds with wisdom, patience, and strong evidence. Instead of reacting with insults, they present clear logic, authentic sources, and respectful dialogue to explain the beauty and truth of Islam. This is a valuable form of Dawah in today’s world. May Allah accept their efforts, increase them in knowledge and wisdom, and make their work a means of guidance for many people. Ameen.

Muhammed Russell

Muhammed Russell

ফলোয়ার

You are doing very good work Team Insight Zone.

Safayetu Mowla Shakib

Safayetu Mowla Shakib

ছাত্র

আলহামদুলিল্লাহ! কাজগুলো অনেক প্রশংসনীয়। আল্লাহ তায়ালা তাদের এ কাজকে কবুল করে নিক। আমিন

Mohammad Abu Jobayer Hossen

Mohammad Abu Jobayer Hossen

ফলোয়ার

এখানে বঙ্গীয় নাস্তিক খগেনদের মুখোশের আড়ালে থাকা আসল চেহারা উন্মোচন করা হয় । নাস্তিকদের ভন্ডামি বাটপারি ধরতে না পেরে যারা সংশয়ে রয়েছেন, ইসলাম নিয়ে যাদের প্রশ্ন রয়েছে তারা নিঃসংকোচে যুক্ত হতে পারেন । বিশেষ করে Muhammad Mushfiqur Rahman Minar ভাইয়ের আলোচনা খুবই ভালো লাগে ।

AR Burhan

AR Burhan

ফলোয়ার

I totally recommend this page.

Messbah Ul Haq

Messbah Ul Haq

ফলোয়ার

আল্লাহ আমার ভাইদের আরও ইসলামের জন্য খেদমত করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমীন 🥰🥰🥰☺️☺️☺️

Imtiaz Ahmad Romel

Imtiaz Ahmad Romel

ফলোয়ার

অসাধারণ একটি প্লাটফর্ম! � নাস্তিক্যবাদের অসারতা গুলো খুব সুন্দর করেই উপস্থাপন করেন আপনারা। জাঝাকাল্লাহু খাইরান।

নাদিয়া সুলতানা শ্রাবন্তি

নাদিয়া সুলতানা শ্রাবন্তি

ছাত্রী

Insight Zone এমন একটি পেজ, যেখানে বিভিন্ন বিষয় তথ্য, যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা হয়। এখানে নাস্তিকতাসহ বিভিন্ন দার্শনিক মতবাদ নিয়ে সমালোচনামূলক ও যুক্তিভিত্তিক আলোচনা করা হয়, পাশাপাশি ইসলাম, বিজ্ঞান ও জীবনদর্শন সম্পর্কেও তথ্যসমৃদ্ধ কনটেন্ট প্রকাশ করা হয়। চিন্তাশীল ও প্রমাণভিত্তিক আলোচনা পছন্দ হলে পেজটি অবশ্যই অনুসরণ করতে পারেন। Highly recommended for anyone who enjoys evidence based discussions and learning.

Telos Mahin

Telos Mahin

ছাত্র

One of the few Bangla channels I genuinely enjoy watching. The discussions are thoughtful evidence based and cover many common questions about Islam. top tier 👌

Mohammad Zian

Mohammad Zian

ফলোয়ার

নাস্তিক, সংশয়বাদীদের সকল উত্তর আছে এখানে। সুতরাং সংশয়বাদীরা নিঃসংশয়ে স্ট্রিমে যুক্ত হতে পারেন।

Abdul Rakib

Abdul Rakib

ফলোয়ার

আপনারা যদি নাস্তিকদের যুক্তি ও প্রশ্নের কার্যকর জবাব চান, তাহলে INSIGHT ZONE পেইজটি অবশ্যই অনুসরণ করা উচিত।

Mohammad Abdullah

Mohammad Abdullah

ফলোয়ার

Insight Zone is doing a truly commendable job. In a time when many atheists, skeptics, and even followers of other religions speak negatively about Islam out of misunderstanding or anger, this page responds with wisdom, patience, and strong evidence. Instead of reacting with insults, they present clear logic, authentic sources, and respectful dialogue to explain the beauty and truth of Islam. This is a valuable form of Dawah in today’s world. May Allah accept their efforts, increase them in knowledge and wisdom, and make their work a means of guidance for many people. Ameen.

Muhammed Russell

Muhammed Russell

ফলোয়ার

You are doing very good work Team Insight Zone.

Safayetu Mowla Shakib

Safayetu Mowla Shakib

ছাত্র

আলহামদুলিল্লাহ! কাজগুলো অনেক প্রশংসনীয়। আল্লাহ তায়ালা তাদের এ কাজকে কবুল করে নিক। আমিন

Mohammad Abu Jobayer Hossen

Mohammad Abu Jobayer Hossen

ফলোয়ার

এখানে বঙ্গীয় নাস্তিক খগেনদের মুখোশের আড়ালে থাকা আসল চেহারা উন্মোচন করা হয় । নাস্তিকদের ভন্ডামি বাটপারি ধরতে না পেরে যারা সংশয়ে রয়েছেন, ইসলাম নিয়ে যাদের প্রশ্ন রয়েছে তারা নিঃসংকোচে যুক্ত হতে পারেন । বিশেষ করে Muhammad Mushfiqur Rahman Minar ভাইয়ের আলোচনা খুবই ভালো লাগে ।

AR Burhan

AR Burhan

ফলোয়ার

I totally recommend this page.

Messbah Ul Haq

Messbah Ul Haq

ফলোয়ার

আল্লাহ আমার ভাইদের আরও ইসলামের জন্য খেদমত করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমীন 🥰🥰🥰☺️☺️☺️

Imtiaz Ahmad Romel

Imtiaz Ahmad Romel

ফলোয়ার

সাধারণ জিজ্ঞাসা

ইনসাইট জোন একটি অলাভজনক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিম লেখকরা ইসলাম, দর্শন, বিজ্ঞান ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা ও গবেষণায় যুক্ত হন। এই প্ল্যাটফর্মটি বিশেষভাবে ইসলাম নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা ও মিথ্যা অভিযোগ, বিশেষত অমুসলিমদের উত্থাপিত অভিযোগগুলোর যুক্তিসঙ্গত জবাব দেওয়ার জন্য কাজ করে। গবেষণালব্ধ লেখা, বুদ্ধিবৃত্তিক, সংলাপভিত্তিক আলোচনা এবং লাইভ পডকাস্টের মাধ্যমে ইনসাইট জোন সত্যকে স্পষ্টভাবে উপস্থাপন করতে এবং সমালোচনামূলক ও জ্ঞানভিত্তিক চিন্তার সংস্কৃতি গড়ে তুলতে চায়। এছাড়াও, প্ল্যাটফর্মটি গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে জনসচেতনতা সৃষ্টি করে এবং বৈশ্বিক মুসলিম সম্প্রদায়ের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করে।
আমাদের বইগুলো একমাত্র অনলাইনে পাওয়া যায়। সরাসরি আমাদের থেকে কিনতে পারেন। অর্ডার লিংক এছাড়াও রকমারি, ওয়াফিলাইফ সহ বেশ কিছু প্ল্যাটফর্ম আমাদের বই বিক্রি করে থাকেন।
লাইভ শুরু হলে ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে লিংক দেওয়া থাকে। সেই লিংক থেকে যুক্ত হতে পারবেন।