প্রশ্ন
মুশরিক দাসীর সাথে সহবাসের বিষয়ে ইবনু কুদামার মতামত মূল্যায়ন।
মুশরিক দাসীর সাথে সহবাসের বিষয়ে ইবনু কুদামার মতামত মূল্যায়ন।
প্রথমত,ইবনু কুদামা(রহ.) এর মতামতকে আংশিকভাবে উপস্থাপন না করে পরিপূর্ণভাবে বোঝা উচিত। তিনি মুশরিক দাসী হারাম হওয়ার পক্ষে জমহুর আলেমদের মত উল্লেখ করেছেন এবং পাশাপাশি হালাল হওয়ার পক্ষেও অনেক যুক্তি উপস্থাপন করে জমহুরদের মতকে দূর্বল সাব্যস্ত করার চেষ্টা করেছেন।
ইবনে আব্দুল বারের মতামত উল্লেখ করার পর তিনি মুশরিক দাসী হালাল হওয়ার পক্ষে নিচের দলিলগুলো উপস্থাপন করেনঃ
.عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ يَوْمَ حُنَيْنٍ بَعْثًا قِبَلَ أَوْطَاسٍ، فَأَصَابُوا لَهُمْ سَبَايَا، فَكَأَنَّ نَاسًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحَرَّجُوا مِنْ غِشْيَانِهِنَّ مِنْ أَجْلِ أَزْوَاجِهِنَّ مِنَ الْمُشْرِكِينَ، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِي ذَلِكَ: {وَالْمُحْصَنَاتُ مِنَ النِّسَاءِ إِلَّا مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ} [النساء: ٢٤]. قَالَ: فَهُنَّ لَهُمْ حَلَالٌ إِذَا انْقَضَتْ عِدَّتُهُنَّ».
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي سَبَايَا أَوْطَاسٍ: لَا تُوطَأُ حَامِلٌ حَتَّى تَضَعَ، وَلَا غَيْرُ ذَاتِ حَمْلٍ حَتَّى تَحِيضَ حَيْضَةً».
বাংলা অনুবাদ:
"আবূ সাঈদ থেকে বর্ণিত হয়েছে যে, "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুনাইনের দিন আওতাসের দিকে একটি বাহিনী পাঠান। তারা কিছু বন্দিনী (সাবায়া) লাভ করেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবিদের মধ্য থেকে কিছু লোক মুশরিক স্বামীদের কারণে তাদের সাথে সহবাস করতে দ্বিধাবোধ করেন। তখন আল্লাহ عز وجل অবতীর্ণ করলেন: 'এবং নারীদের মধ্যে যারা বিবাহিতরা তোমাদের জন্য হারাম, তবে যারা তোমাদের ডান হাত যাদের মালিকানাভুক্ত হয়েছে তারা ব্যতিত ।' তিনি বলেন: সুতরাং তাদের ইদ্দত পূর্ণ হলে তারা তাদের জন্য হালাল।
তাঁর থেকে আরও বর্ণিত হয়েছে যে, "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আওতাসের বন্দিনীদের সম্পর্কে বলেছেন: গর্ভবতী নারী সন্তান প্রসব না করা পর্যন্ত তার সাথে সহবাস করা যাবে না, আর গর্ভবতী নয় এমন নারী এক হায়েজ (ঋতুস্রাব) অতিক্রান্ত না করা পর্যন্ত নয়।" হাদিস দুটি আবূ দাউদ বর্ণনা করেছেন এবং এটি একটি সহিহ হাদিস। আর তারা (সেসব বন্দিনী) ছিল মূর্তিপূজক।"(অনুবাদ শেষ)
এরপর ইবনু কুদামা নিজেই হালাল হওয়ার পক্ষে তার নিজেস্ব ইস্তিহাদ ও ইস্তিদলালের ওপর ভিত্তি করে অনেকগুলো শক্তিশালী যুক্তি উপস্থাপন করেনঃ
মূল আরবি ইবারত:
وهذا ظاهر في إباحتهن ، ولأن الصحابة في عصر النبي صلى الله عليه وسلم كان أكثر سباياهم من كفار العرب ، وهم عبدة أوثان ، فلم يكونوا يرون تحريمهن لذلك ، ولا نقل عن النبي صلى الله عليه وسلم تحريمهن ، ولا أمر الصحابة باجتنابهن ، وقد دفع أبو بكر إلى سلمة بن الأكوع امرأة من بعض السبي ، نفلها إياه ، وأخذ عمر وابنه من سبي هوازن ، وكذلك غيرهما من الصحابة ، والحنفية أم محمد ابن الحنفية من سبي بني حنيفة ، وقد أخذ الصحابة سبايا فارس ، وهم مجوس ، فلم يبلغنا أنهم اجتنبوهن ، وهذا ظاهر في إباحتهن ، لولا اتفاق أهل العلم على خلافه .
বাংলা অনুবাদ:
"এই বর্ননাটি তাদের [মুশরিক দাসীদের সহবাসের] বৈধতার ব্যাপারে স্পষ্ট দলিল। আর কারণ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে সাহাবিদের অধিকাংশ বন্দিনীই ছিল আরব কাফিরদের মধ্য থেকে, যারা ছিল মূর্তিপূজক। এ কারণে তারা সেগুলোকে হারাম মনে করতেন না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকেও সেগুলো হারাম হওয়ার কোনো বর্ণনা আসেনি এবং সাহাবিদের তা থেকে দূরে থাকার কোনো নির্দেশও দেওয়া হয়নি। আবু বকর (রা.) সালামা ইবনে আল-আকওয়াকে বন্দিনীদের মধ্য থেকে একজন নারী দিয়েছিলেন, যা তাকে গনিমত হিসেবে প্রদান করা হয়েছিল। ওমর (রা.) ও তাঁর ছেলে হাওয়াজিনের বন্দিনীদের মধ্য থেকে নারী গ্রহণ করেছিলেন। তেমনিভাবে তাঁদের ছাড়া অন্যান্য সাহাবিগণও। আর মুহাম্মদ ইবনে আল-হানাফিয়ার মা খাওলা বিনতে জাফর ছিলেন বনু হানিফার বন্দিনীদের অন্তর্ভুক্ত। সাহাবিগণ পারস্যের বন্দিনীদেরও গ্রহণকরেছিলেন, অথচ তারা ছিল অগ্নিউপাসক (মাজুস)। কিন্তু তারা এগুলোর সাথে সহবাস থেকে দূরে থেকেছেন বলে আমাদের কাছে কোনো সংবাদ পৌঁছায়নি। আলেমগণের এর বিপরীতে ঐকমত্য না থাকলে এটি তাদের বৈধতার ওপর স্পষ্ট দলীল হতো।"(অনুবাদ শেষ)
রেফঃhttps://islamweb.net/ar/library/content/15/4671/%D8%A7%D9%84%D9%81%D8%B5%D9%84-%D8%A7%D9%84%D8%AB%D8%A7%D9%86%D9%8A-%D9%85%D9%86-%D8%AD%D8%B1%D9%85-%D9%86%D9%83%D8%A7%D8%AD-%D8%AD%D8%B1%D8%A7%D8%A6%D8%B1%D9%87%D9%85-%D9%85%D9%86-%D8%A7%D9%84%D9%85%D8%AC%D9%88%D8%B3%D9%8A%D8%A7%D8%AA-%D9%88%D8%BA%D9%8A%D8%B1%D9%87%D9%85-%D9%84%D8%A7-%D9%8A%D8%A8%D8%A7%D8%AD-%D9%88%D8%B7%D8%A1-%D8%A7%D9%84%D8%A5%D9%85%D8%A7%D8%A1-%D9%85%D9%86%D9%87%D9%86-%D8%A8%D9%85%D9%84%D9%83-%D8%A7%D9%84%D9%8A%D9%85%D9%8A%D9%86?utm_source=chatgpt.com
লক্ষ্য করুন পাঠকঃ
ইবনু কুদামা বলেছেন,
وهذا ظاهر في إباحتهن، لولا اتفاق أهل العلم على خلافه.
যার অর্থ: “এগুলো তাঁদের(অর্থাৎ মুশরিক দাসী) সঙ্গে সম্পর্ক বৈধ হওয়ার পক্ষে সুস্পষ্ট দলিল; যদি না এ বিষয়ে আলেমদের ঐকমত্য এর বিপরীত হতো।”
এখানেই ইবনু কুদামার আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়।যদি ঐক্যমত প্রতিষ্ঠিত না হয় তাহলে হালাল হওয়ার মত গ্রহনযোগ্য হবে ইবনু কুদামার মতে।
ইবনু কুদামা নিজেই স্বীকার করেছেন যে মুশরিক দাসীদের সঙ্গে সহবাসের অনুমতি হালাল হওয়ার পক্ষে উপস্থাপিত দলিলগুলো সুস্পষ্ট ও শক্তিশালী। তাঁর আপত্তি মূলত এর বিপরীতে আলেমদের ঐকমত্য বা ইজমা থাকার দাবি। সুতরাং ঐকমত্যের দাবি অপ্রমাণিত বা ভুল হলে, অনুমতির পক্ষে তাঁর উল্লেখিত দলিলগুলো পুনরায় বিবেচনা করার যথেষ্ট অবকাশ রয়েছে।
এখন এই বিষয়ে প্রাথমিক যুগে আদৌ ঐক্যমত ছিল কিনা তা আমরা জেনে নেইঃ
আল-মারদাওয়ি — আল-ইনসাফ
খণ্ড ৮, পৃষ্ঠা ২৫১–২৫২ (সংস্করণভেদে পৃষ্ঠাসংখ্যা বদলাতে পারে), কিতাবুন নিকাহ।
মূল বক্তব্য:
واختار الشيخ تقي الدين رحمه الله جواز وطء إماء غير أهل الكتاب.
“শায়খ তাকি উদ্দিন (ইবন তাইমিয়্যা) আহলে কিতাবের অন্তর্ভুক্ত নয়—এমন দাসীদের সঙ্গে সহবাস বৈধ হওয়ার মতটি গ্রহণ করেছেন।”
এরপর আল-মারদাওয়ি বলেন:
وذكره ابن أبي شيبة في كتابه عن سعيد بن المسيب وعطاء وطاوس وعمرو بن دينار فلا يصح ادعاء الإجماع مع مخالفة هؤلاء.
“ইবন আবি শায়বা তাঁর গ্রন্থে [সালাফদের একদল] সাঈদ ইবনুল মুসাইয়্যিব, আতা, তাউস ও আমর ইবন দিনার থেকে এই মত উল্লেখ করেছেন। সুতরাং তাঁদের মতবিরোধ থাকা অবস্থায় ঐক্যমতের(ইজমা) দাবি সঠিক নয়।”(অনুবাদ শেষ)
https://islamport.com/l/tym/3710/918.htm?utm_source=chatgpt.com
https://ablibrary.net/book_content/b/4453/168?lang=ar&utm_source=chatgpt.com
অর্থাৎ,এটি পরিষ্কার যে প্রাথমিক যুগে এই বিষয়ে কোন ঐক্যমত প্রতিষ্ঠিত হয়নি।পরবর্তী যুগের কিছু মুজতাহিদরা হয়তো তথ্যগত স্বল্পতার কারনে এমন ঐক্যমত দাবি করেছে।কিন্তু পরবর্তীতে হাম্বলি ফকিহ আল-মারদাওয়ি তার "আল ইনসাফ" গ্রন্থে ইবনু আবি শায়বার সূত্রে সাঈদ ইবনুল মুসাইয়্যিব, আতা, তাউস ও আমর ইবন দিনারের [জায়েজ হওায়ার পক্ষে] মত উল্লেখ করে বলেছেন, তাঁদের মতবিরোধ থাকা অবস্থায় ইজমার দাবি সঠিক নয়।
সুতারং,এই বিষয়ে ইজমা প্রতিষ্ঠিত না হওয়ায় হালাল হওয়ার মত প্রাধান্য পাওয়া উচিত কারন ইবনু কুদামা নিজেই ইজমা প্রতিষ্ঠিত না হওয়ার শর্তে হালাল হওয়ার মতকে সুস্পষ্ট ও শক্তিশালী বলেছেন।সম্ভবনা আছে ইবনু কুদামা নিজেও হালাল হওয়ার মতকেই প্রাধান্য দিতেন যদি তিনি প্রাথমিক যুগের আলেমদের কাছ থেকে হালাল হওয়ার পক্ষে উল্লেখযোগ্য মতামত খুজে পেতেন।খুব সম্ভবত ইবনু কুদামার কাছে প্রাথমিক যুগের সকল আলেমদের মতামত পৌছায়নি(যদিও আমরা এটা নিশ্চিত না);ফলে সে হারাম হওয়ার মতকে ইজমা সমতুল্য ধরে নিয়েছেন।
ইবনু তাইমিয়্যা এই ধরনের সমস্যা খণ্ডন করেছেন তাঁর মাজমু‘ আল-ফাতাওয়া, ২০তম খণ্ডে একটি প্রশ্নোত্তর রয়েছে:
প্রশ্ন: আলেমদের ইজমা অর্থ কী? কোনো মুজতাহিদ তাঁদের বিরোধিতা করতে পারেন কি?
তিনি উত্তর দেন:
مَعْنَى الْإِجْمَاعِ: أَنْ تَجْتَمِعَ عُلَمَاءُ الْمُسْلِمِينَ عَلَى حُكْمٍ مِنْ الْأَحْكَامِ.
অর্থ: ইজমা অর্থ হলো, মুসলিম আলেমগণ কোনো একটি বিধানের ওপর একমত হওয়া।
এরপর বলেন:
وَكَثِيرٌ مِنَ الْمَسَائِلِ يَظُنُّ بَعْضُ النَّاسِ فِيهَا إِجْمَاعًا وَلَا يَكُونُ الْأَمْرُ كَذَلِكَ.
অর্থ: অনেক মাসআলায় কিছু মানুষ ইজমা হয়েছে বলে ধারণা করে, অথচ বাস্তবে বিষয়টি এমন নয়।
তিনি আরও বলেন:
وَمَنْ ظَنَّ فِي هَذَا إِجْمَاعًا كَانَ ظَنُّهُ بِحَسَبِ عِلْمِهِ حَيْثُ لَمْ يَعْلَمْ فِيهِ نِزَاعًا.
অর্থ: যে ব্যক্তি কোনো বিষয়ে ইজমা হয়েছে বলে ধারণা করে, তার ধারণাটি তার নিজস্ব জ্ঞানের সীমার মধ্যে—কারণ সে হয়তো সেখানে কোনো মতবিরোধ সম্পর্কে অবগত হয়নি।
সূত্র: মাজমু‘ আল-ফাতাওয়া, ২০/১০–১৪।
রেফঃhttps://gcp.islamweb.net/ar/library/content/22/1991/%D9%85%D8%B3%D8%A3%D9%84%D8%A9-%D9%85%D8%B9%D9%86%D9%89-%D8%A5%D8%AC%D9%85%D8%A7%D8%B9-%D8%A7%D9%84%D8%B9%D9%84%D9%85%D8%A7%D8%A1-%D9%88%D8%AD%D9%83%D9%85-%D9%85%D8%AE%D8%A7%D9%84%D9%81%D8%A9-%D8%A7%D9%84%D9%85%D8%AC%D8%AA%D9%87%D8%AF-%D9%84%D9%87%D9%85?utm_source=chatgpt.com
আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইবনুল কাইয়্যিম তার যাদুল মা‘আদ-এ বলেছেন, "ইবনু কুদামা অনুমতির মতকে শক্তিশালী করেছেন এবং এর দলিলগুলোকে প্রাধান্য দিয়েছেন।" ফলে ইবনু কুদামার আলোচনাকে নিছক 'মুশরিক দাসী হারাম' হওয়ার পক্ষে উপস্থাপন করা ভুল হবে।
ইবনু কুদামার ফিকহি অবস্থান সম্পর্কে হাফিয ইবনুল কাইয়্যিম(৭৫১ হি.) লেখেন:
فمقتضى السنة، وعمل الصحابة في عهد رسول الله صلى الله عليه وسلم وبعده جواز وطء المملوكات على أي دين كن، وهذا مذهب طاوس وغيره، وقواه صاحب المغني فيه ورجح أدلته.
অর্থ:
“সুন্নাহ এবং রাসুলুল্লাহ ﷺ-এর যুগে ও তাঁর পরবর্তী সময়ে সাহাবিদের আমলের দাবি হলো, দাসীরা যে ধর্মেরই হোক, তাদের সঙ্গে মালিকানার ভিত্তিতে যৌনসম্পর্ক বৈধ। এটি তাউস ও অন্যদের[একদল সালাফের] মত। আল-মুগনি-এর লেখকও(অর্থাৎ,ইবনু কুদামা)এই মতকে আরো শক্তিশালী করেছেন এবং এর দলিলগুলোকে প্রাধান্য দিয়েছেন।”(অনুবাদ শেষ)
রেফঃhttps://www.islamweb.org/ar/library/content/127/1033/%D9%81%D8%B5%D9%84-%D8%A7%D9%84%D8%A5%D8%B4%D9%83%D8%A7%D9%84-%D8%A7%D9%84%D9%88%D8%A7%D8%B1%D8%AF-%D9%81%D9%8A-%D8%A7%D8%B3%D8%AA%D8%AB%D9%86%D8%A7%D8%A1-%D9%85%D9%84%D9%83-%D8%A7%D9%84%D9%8A%D9%85%D9%8A%D9%86-%D9%85%D9%86-%D8%AA%D8%AD%D8%B1%D9%8A%D9%85-%D8%A7%D9%84%D9%85%D8%AA%D8%B2%D9%88%D8%AC%D8%A7%D8%AA?utm_source=chatgpt.com
ইবনু কুদামা আওতাসের বন্দিনীদের ঘটনা থেকে অনুমতির পক্ষে পেশকৃত দলিলের জবাবে একটি সম্ভাব্য ফিকহি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন:
يحتمل أنهن أسلمن
অর্থাৎ, “সম্ভবত তাঁরা ইসলাম গ্রহণ করেছিলেন।”
তবে তিনি বন্দিনীদের ইসলাম গ্রহণের কোনো নিশ্চিত ঐতিহাসিক প্রমাণ পেশ করেননি। বরং ইমাম আহমদের বক্তব্য উদ্ধৃত করেছেন:
لا أدري كانوا أسلموا أو لا
অর্থাৎ, “আমি জানি না, তাঁরা ইসলাম গ্রহণ করেছিলেন কি না।”
সুতরাং ইবনু কুদামার এই বক্তব্যকে বন্দিনীদের ইসলাম গ্রহণের ঐতিহাসিক প্রমাণ হিসেবে নয়, বরং আওতাসের হাদিসের বিপরীতে অনুমতির দলিলের জবাবে প্রদত্ত একটি সম্ভাবনাভিত্তিক ফিকহি ব্যাখ্যা হিসেবে বিবেচনা করতে হবে এবং এক্ষেত্রে শর্ত হিসেবে সালাফদের মধ্যে ইজমা থাকা আবশ্যক কারন ইবনু কুদামা নিজেই বলেছেন ইজমা না থাকলে হালাল হওয়ার মত বেশি গ্রহনযোগ্য।
উত্তর দেওয়ার জন্য লগইন করুন
এই প্রশ্নের উত্তর প্রদান করতে হলে আপনাকে ইউজার একাউন্টে লগইন বা নতুন একাউন্ট রেজিস্টার করতে হবে।