প্রশ্ন করুন
সকল প্রশ্নোত্তর তালিকায় ফিরে যান
প্রশ্ন
Edin Arneas ইসলাম 14 Nov 2026

কোরআনের আয়াতে ভুল নাকি হাদিসের বক্তব্য ভুল?

(১) মুসলিম শরিফ এবং বোখারি শরিফের একাধিক হাদিস অনুযায়ী, রাসুল (সাঃ) দাজ্জাল সন্দেহে 'সাফ ইবনে সাইয়াদ' নামের এক ইহুদি কিশোর-কে একাধিকবার পরীক্ষা করেছিলেন। এই ঘটনা অনুসারে স্পষ্ট যে, দাজ্জাল বাস্তব জগতের একজন হবে এবং সে স্বাভাবিক মানুষ হবে। (ভন্ড সালাফি আবু বকর মোহাম্মদ জাকারিয়া-এর মতে)

(২) নাওয়াস ইবনে সামআন আল-কিলাবি (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, “একদা সকালে রাসুল (সাঃ) দাজ্জাল সম্পর্কে আলোচনা করেছিলেন। … ।
রাসুল (সাঃ) বলেছিলেন, "আমি তোমাদের সম্পর্কে দাজ্জাল ছাড়াও আরও অনেক বিষয়ে ভয় পাচ্ছি। …।”

আমরা প্রশ্ন করলাম, "সে পৃথিবীতে কত দ্রুত গতিতে বিচরণ করবে?" তিনি জবাব দিলেন, "বায়ু তাড়িত মেঘমালার গতিতে। সে কোনো এক সম্প্রদায়ের নিকট এসে, তাদেরকে (কুফর-এর পথে) আহবান করবে। তাঁরা দাজ্জালের ডাকে সাড়া দিবে এবং তাঁর উপর ইমান আনবে। তখন সে আসমানকে, বৃষ্টি বর্ষণের আদেশ দিবে এবং তদনুযায়ী বৃষ্টি বর্ষিত হবে। … ভূগর্ভস্থ ধনভাণ্ডার তাঁর অনুসরণ করবে।" (মুসলিম শরিফ; সহি হাদিসঃ ২৯৩৭। সুনান আত-তিরমিজি; সহি হাদিসঃ ২২৪০। সুনান আবু দাউদ; সহি হাদিসঃ ৪৩২১)

(প্রথম) প্রশ্নঃ বাস্তব জগতের কোন মানুষের নির্দেশে বৃষ্টি হয় আর মাটির নিচের সম্পদ উপরে উঠে আসে?

আমরা জানি, অতীতে পৃথিবীতে এমন কোনো মানুষের জন্ম হয়নি এবং ভবিষ্যতেও হবে না। কারণ মহাবিশ্বের নিয়ম সুনির্দিষ্ট এবং অপরিবর্তনীয়।

(ইয়াসিনঃ ৩৮-৪০, আর রহমানঃ ০৭-০৮, আল-কামারঃ ৪৯; আল আম্বিয়াঃ ১৬; আল আহযাবঃ ৬২; ফাতিরঃ ৪৩; আল ইসরাঃ ৭৭; আল ফাতহঃ ২৩ নম্বর আয়াতে সূত্র আছে)

যদি দাজ্জাল এমন অস্বাভাবিক ক্ষমতাধর হয় - তাহলে কোরআনের আয়াতে ভুল বলা আছে। যদি কোরআনের আয়াত সঠিক হয়, তাহলে ভবিষ্যতেও এমন কোনো মানুষের জন্ম হওয়া সম্ভব নয়, কারণ অতীতেও এমন কোনো উদাহরণ সৃষ্টি হয়নি।

আর কেউ যদি বলেনঃ "অতীতকালে নবি-রাসুলগণ 'মোজেজা' তথা অলৌকিক কর্মকান্ড প্রদর্শন করেছেন। তদ্রুপ দাজ্জাল একজন মানব হওয়ার পরেও বিশ্ববাসীর সামনে অলৌকিক কর্মকান্ড প্রকাশ করবে। সুতরাং বিষয়টি খুবই স্বাভাবিক।"

যেমনঃ মুসা (আঃ)-এর লাঠির ইশারায় জলরাশি দুইপাশে সরে, সমুদ্রের তলদেশে বনি ইসরাইল-এর জন্য পথ সৃষ্টি হয়েছিল। তৎকালে মুসা (আঃ)-কে অনুসরণ করা ইসরাইল জাতির প্রত্যেকটি ব্যক্তি এই অলৌকিক ঘটনার সাক্ষী।

(দ্বিতীয়) প্রশ্নঃ যদি রিসালাত না পাওয়া দাজ্জালের নির্দেশে বৃষ্টিপাত ঘটে তাহলে কোরআনের ঐ আয়াতগুলি কি ভুল প্রমাণিত হয় না?

মনে করি, কোরআনের আয়াতে ভুল নেই, সকল তথ্য সঠিক এবং হাদিসও সঠিক। দাজ্জালের অলৌকিক ক্ষমতা থাকবে। সে সত্যিই আকাশ থেকে বৃষ্টিপাত ঘটাবে।

(তৃতীয়) প্রশ্নঃ মুসলিম জাতি চোখের সামনে অলৌকিক কর্মকাণ্ড দেখেও কেন দাজ্জালকে চিনতে পারবে না? তাঁরা সুস্পষ্ট চিহ্ন দেখেও কেন দাজ্জালের ফিতনায় পড়বে? সমগ্র মুসলিম জাতি কেন তাঁর বিরুদ্ধে প্রথমেই একজোট হতে পারবে না?

মুসলিম জাতির কাছে প্রশ্ন যে, এই সকল জটিল বিষয়ের আদৌ কি কোনো যৌক্তিক সমাধান আছে?

উত্তর দেওয়ার জন্য লগইন করুন

এই প্রশ্নের উত্তর প্রদান করতে হলে আপনাকে ইউজার একাউন্টে লগইন বা নতুন একাউন্ট রেজিস্টার করতে হবে।