প্রশ্ন
প্রশ্ন ৩:
প্রশ্ন ৩:
পৃথিবীতে এমন অনেক ক্ষুদ্র জাতিগোষ্ঠী বা বিচ্ছিন্ন জনগোষ্ঠী রয়েছে, যারা ইসলাম সম্পর্কে হয়তো কখনো জানার সুযোগই পায়নি—যেমন আমাজনের কিছু বিচ্ছিন্ন জনগোষ্ঠী বা নর্থ সেন্টিনেল দ্বীপের মানুষ। এছাড়া এমন দেশও রয়েছে যেখানে ধর্মীয় স্বাধীনতা সীমিত, ফলে অনেক মানুষ ইসলাম সম্পর্কে সঠিকভাবে জানার সুযোগ পায় না।
তাহলে যারা ইসলাম সম্পর্কে জানতেই পারেনি, তাদের জন্য আখিরাতে কী বিধান? তাদের কি জান্নাত-জাহান্নামের একই পরীক্ষা ও হিসাবের আওতায় আনা হবে? ইসলামের দৃষ্টিতে কোনো ব্যক্তির কাছে সত্যের দাওয়াত সঠিকভাবে পৌঁছায়নি—এমন মানুষের বিচার কীভাবে হবে?
অর্থাৎ, যারা ইসলাম সম্পর্কে জানার সুযোগই পায়নি, তাদের জন্যও কি পৃথিবীর জীবন একইভাবে পরীক্ষা হিসেবে গণ্য হবে?
উত্তর দেওয়ার জন্য লগইন করুন
এই প্রশ্নের উত্তর প্রদান করতে হলে আপনাকে ইউজার একাউন্টে লগইন বা নতুন একাউন্ট রেজিস্টার করতে হবে।