প্রশ্ন করুন
সকল প্রশ্নোত্তর তালিকায় ফিরে যান
প্রশ্ন
Arafat Hossain ইসলাম 25 Sep 2026

আসসালামু আলাইকুম। আমি একজন মুসলিম। কিছুদিন ধরে একটি প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে এটার উত্তর আসলে কারো থেকেই আমি পরিপূর্ণ সহিহ বা সঠিকভাবে পাইনি। আমার প্রশ্নটি হচ্ছে আল্লাহ আমাকে মুসলিম হিসেবে সৃষ্টি করেছে আলহামদুলিল্লাহ কিন্তু যারা অন্য ধর্মের তারা তো ইসলাম যে সঠিক ধর্ম তা সম্বন্ধে জানে না একজন বাচ্চা শিশু জন্ম নেওয়া অবস্থায় মুসলিম থাকে কিন্তু তার পরিবার তাকে পরবর্তীতে তার ধর্ম অনুযায়ী দিক্ষীত করে এমনকি অনেকক্ষেত্রে তাদের ইসলাম সম্বন্ধে বিকৃত বা ভুল ধারণা দেওয়া হয় এখন আমি যতটুকু শুনেছি ও জানি আল্লাহর প্রতি ইমান না আনার কারণে কাফের হিসেবে তারা মৃত্যুবরণ করবে ও অনন্তকাল জাহান্নামে থাকবে এরা তবে আল্লাহর এই সিদ্ধান্তটা কি অমানবিক হয়ে গেলোনা? এখন যাদেরকে এই প্রশ্নটা করেছি তাদের উত্তরটা খুবই দুর্বল মনে হয়েছে আমার কাছে। একটা উত্তর হিসেবে পেয়েছি এটা মুসলমানদের দায়িত্ব অমুসলিমকে সত্যটা চেনানো।এখন দেখেন কয়জন মুসলিমের পক্ষে সম্ভব হয়েছে অমুসলিমের কাছে গিয়ে বিষয়টা বুঝানোর তাছাড়াও সবদিক বিবেচনা করলেও অনেক ক্ষেত্রে মুসলিমরা অমুসলিমদের কাছে পৌছাতে পারে না বা আল্লাহর বাণী পেশ করতে পারেনা যা অসম্ভব হয়ে উঠার মতো যা আল্লাহ ভালো করেই জানেন আরেকটা উত্তর পেয়েছি তাদের সব ধর্মগ্রন্থ রিসার্চ করে সব ধর্ম সম্বন্ধে ভালোভাবে জেনে সত্যটা খুজে বের করতে হবে এখন দেখেন এখন দুনিয়াটা প্রতিযোগিতাময় সংসারের চাপ রিজিকের চাপ ও অন্যান্য দায়িত্ব কাধে নিতে গিয়ে একজন মানুষের পক্ষে এতগুলো ধর্ম নিয়ে রিসার্চ করার সময় হয়ে ওঠে না বিবেক থাকলেও মানুষের এতই ব্যস্ততা এখন তারা ঠিকমতো খাওয়া দাওয়া বা ঘুৃমানোরও সময় পাননা আরেকটা উত্তর পেলাম যেটা হলো আল্লাহ নিজেই অমুসলিমদের অন্তরে সত্যটা জানিয়ে দেন কিন্তু তারা ইচ্ছা করে তা প্রত্যাখাত করে যা নিতান্তই অযৌক্তিক এবং কুসংস্কারাচ্ছন্ন মনে হয়েছে আমার কাছে এমন হলে তো অন্তত বিশ্বে আজ মুসলিম জনগোষ্ঠী সর্বোচ্চ থাকতো আল্লাহ সবই জানেন তাও নিয়মটা এমন অদ্ভুত কেন আমাকে একটু কষ্ট করে বিষয়টা ক্লিয়ার করে দিয়েন আমার বলায় অনেক কিছু ভুল থাকতে পারে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী যেহেতু ইসলাম আমাকে সমীহ দুর করার অনুমতি দিয়েছে তাই আমি আপনাদের কাছে আসলাম আমি আশা করি আপনাদের কাছ থেকে খুব সুন্দর একটা বিশ্লেষণ পেয়ে আমার এই বিষয়টা ক্লিয়ার করতে পারবো যাতে আমার ইমানটা দৃঢ হয়। আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম।

উত্তর দেওয়ার জন্য লগইন করুন

এই প্রশ্নের উত্তর প্রদান করতে হলে আপনাকে ইউজার একাউন্টে লগইন বা নতুন একাউন্ট রেজিস্টার করতে হবে।