প্রশ্ন
তোমরা এবং তোমাদের সহধর্মিনীগণ সানন্দে জান্নাতে প্রবেশ কর। ( আয-যুখরুফঃ ৪৩ঃ ৭০ ) এই আয়াতে সহধর্মিনীগণ বলতে কি দুনিয়াতে পুরুষদের যে স্ত্রী থাকবে তাদের বুঝানো হয়েছে নাকি জান্নাতী হুরদের বুঝানো হয়েছে?
অন্যান্য উত্তরসমূহ (1)
উত্তরদাতা: মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার
এই আয়াত ব্যাপকার্থে। এখানে সাধারণভাবে পুরুষদের স্ত্রীকে বোঝানো হয়েছে। তবে কোনো কোনো মুফাসসিরের মতে এর দ্বারা হুরও বোঝানো হয়ে থাকতে পারে। কারো কারো মতে কোন ব্যক্তির একই পথের পথিক সমমনা ও সহপাঠী বন্ধুদের বুঝাতেও এটি ব্যবহৃত হয়।
এই ব্যাপারে তাফসির এখান থেকে দেখতে পারেনঃ
https://www.hadithbd.com/quran/link/?id=4395
উত্তর দেওয়ার জন্য লগইন করুন
এই প্রশ্নের উত্তর প্রদান করতে হলে আপনাকে ইউজার একাউন্টে লগইন বা নতুন একাউন্ট রেজিস্টার করতে হবে।