প্রশ্ন
স্রষ্টার অস্তিত্বের জন্য ব্যবহৃত আর্গুমেন্টে যখন বলা হয়, যা কিছু অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এসেছে তার জন্য বাহ্যিক ব্যাখ্যা প্রয়োজন তখন এর বিপক্ষে কিছু পয়েন্ট দেওয়া হয় যেমন, ১) অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এসেছে এমন কিছু আমরা দেখাতে পারি না। আমরা এনার্যি,ম্যাটারের পরিবর্তন দেখি।সেক্ষেত্রে ইনডাকটিভ মেথড কিভাবে যুক্তিযুক্ত থাকে? ২) যদি শুধু পরিবর্তন ধরে বলা হয় যে অসীম পরিবর্তন হওয়া সম্ভব নয় সেক্ষেত্রে ইনফিনিট রিগ্রেস ঘটবে, এটা যদি এভাবে বলা হয় যে আমরা ইউনিভার্সের স্পেসটাইম থেকে হিসাব করলে ইনফিনিট রিগ্রেস ঘটবে কিন্তু স্পেসটাইম এর উর্ধে টাইমলেস স্টেট।সেখানে ইনফিনিট রিগ্রেসের কন্সেপ্টই না থাকতে পারে। যেমনটা গড চিরন্তন হয়েও বর্তমানে বিদ্যমান। ৩) আমাদের বাস্তব জগতের বাইরে কয এন্ড ইফেক্ট কি এপ্লিকেবল, সেখানে কোন ল কাজ করে,কোন ল কাজ করে না সেটা নিশ্চিত কিভাবে? ৪) নবীদের বিভিন্ন মুজিযা নিয়ে আমরা বলে থাকি আমাদের বাস্তব জগতে সম্ভব না, সেটা আল্লাহর দিক থেকে সম্ভব। একইভাবে যদি বলা হয়, ইউনিভার্স কারণ ছাড়া এমনভাবে অস্তিত্বে এসেছে যা আমাদের দিক থেকে অবাস্তব। ৫) বাস্তব জগতের কিছু ইফেক্ট যেমন কোয়ান্টাম ফ্লাকচুয়েশন,এটমিক রেডিয়েশন এর পিছনের কারণ জানা যায় না। এখন কারণ জানা না গেলে সেক্ষেত্রে কারণ থাকতেও পারে, নাও পারে। কারণ আছে দাবি করা কি যুক্তিযুক্ত?
উত্তর দেওয়ার জন্য লগইন করুন
এই প্রশ্নের উত্তর প্রদান করতে হলে আপনাকে ইউজার একাউন্টে লগইন বা নতুন একাউন্ট রেজিস্টার করতে হবে।