প্রশ্ন করুন
সকল প্রশ্নোত্তর তালিকায় ফিরে যান
প্রশ্ন
Abdullah jabir ইসলাম 21 Nov 2026

### নিছক ব্যক্তিগত ধর্মত্যাগ কি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ?

ধরুন, একটি ইসলামী রাষ্ট্র, যেখানে মুসলিম সভ্যতা ও ইসলামী মূল্যবোধ সমাজের সর্বত্র প্রতিষ্ঠিত। এমন একটি রাষ্ট্রে কোনো মুসলিম ব্যক্তি যদি স্বেচ্ছায় ইসলাম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করতে চান, কিংবা নাস্তিক হিসেবে জীবনযাপন করতে চান, তাহলে রাষ্ট্র তাঁর সঙ্গে কেমন আচরণ করবে?

ধরুন, ওই ব্যক্তি একজন নীরব ও নিরীহ মুরতাদ। ইসলামের প্রতি তাঁর আর ভালো লাগা বা বিশ্বাস নেই। তাই তিনি ইসলাম ত্যাগ করে নিজের মতো জীবনযাপন করতে চান। তিনি আসাদ নূর কিংবা আসিফের মতো প্রকাশ্যে ইসলামবিদ্বেষ ছড়াচ্ছেন না, আল্লাহ ও রাসুল ﷺ-কে নিয়ে কটূক্তি করছেন না, মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছেন না, কিংবা কাউকে ইসলাম থেকে দূরে সরানোর প্রচেষ্টাও চালাচ্ছেন না। তিনি কেবল নিজের বিশ্বাস পরিবর্তন করেছেন। অন্যদের ধর্মীয় স্বাধীনতায়ও হস্তক্ষেপ করছেন না।

এমন একজন ব্যক্তিকে কি শুধু ইসলাম ত্যাগ করার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হবে? তাঁর ধর্মত্যাগের কারণে কি তাঁকে হত্যা করা ওয়াজিব হয়ে যাবে? সর্বোচ্চ শাস্তি হিসেবে তাঁকে দেশান্তর করা কিংবা অন্য কোনো অ-প্রাণঘাতী ব্যবস্থা গ্রহণের সুযোগ কি নেই?

আমার মূল প্রশ্ন হলো, **কোনো ব্যক্তি নিছক নিজের ব্যক্তিগত বিশ্বাস পরিবর্তন করলে, অথচ তার দ্বারা রাষ্ট্রের নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা কিংবা অন্য কোনো মানুষের অধিকার ক্ষতিগ্রস্ত না হলে, শুধু ধর্মত্যাগের কারণে তাঁর মৃত্যুদণ্ড কেন হবে?**

আরেকটি বিষয় বিবেচনা করা যাক। ধরুন, ওই ব্যক্তি অত্যন্ত গোপনে ইসলাম ত্যাগ করেছেন। তাঁর পরিবার, আত্মীয়স্বজন কিংবা বন্ধুবান্ধবের কেউই বিষয়টি জানেন না। ফলে রাষ্ট্রের কাছেও তাঁর ধর্মত্যাগের কোনো তথ্য নেই। স্বাভাবিকভাবেই তাঁর বিরুদ্ধে কোনো বিচারিক প্রক্রিয়াও শুরু হওয়ার প্রশ্ন আসে না।

কিন্তু ধরুন, তাঁর কোনো ঘনিষ্ঠ মুসলিম আত্মীয় বা বন্ধু ঘটনাক্রমে তাঁর ধর্মত্যাগের বিষয়টি জানতে পারলেন। তিনি বিষয়টি কাজি বা রাষ্ট্রীয় বিচারিক কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেন এবং প্রমাণ উপস্থাপন করলেন। আদালত তাঁকে জিজ্ঞাসাবাদ করল। তিনি নিজের ধর্মত্যাগের বিষয়টি অকপটে স্বীকারও করলেন।

এখন রাষ্ট্র তাঁর সঙ্গে কী আচরণ করবে?

তাঁকে কি তওবার সুযোগ দিয়ে পরবর্তীতে তওবা না করলে মৃত্যুদণ্ড দেওয়া হবে? নাকি যেহেতু তিনি কোনো বিদ্বেষমূলক কর্মকাণ্ড, রাষ্ট্রদ্রোহ, ষড়যন্ত্র কিংবা মুসলিম সমাজের বিরুদ্ধে শত্রুতায় জড়িত নন, তাই তাঁকে তাঁর ব্যক্তিগত বিশ্বাস অনুযায়ী জীবনযাপনের সুযোগ দেওয়া হবে?

**সর্বোপরি, আমার প্রশ্ন হলো: ইসলামী শরিয়তে নিছক ব্যক্তিগত ধর্মত্যাগ এবং ধর্মত্যাগের সঙ্গে যুক্ত রাষ্ট্রদ্রোহ, বিদ্রোহ, যুদ্ধ কিংবা প্রকাশ্য শত্রুতামূলক কর্মকাণ্ড—এই দুটিকে কি একইভাবে বিবেচনা করা উচিত? একজন ব্যক্তি কেবল ইসলাম ত্যাগ করে নাস্তিক বা অন্য ধর্মাবলম্বী হয়েছেন বলেই কি তাঁর জীবন হরণের অধিকার রাষ্ট্রের জন্মায়? নাকি মৃত্যুদণ্ডের বিধানটি মূলত ধর্মত্যাগের সঙ্গে সংশ্লিষ্ট বিদ্রোহ ও শত্রুতামূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য?

উত্তর দেওয়ার জন্য লগইন করুন

এই প্রশ্নের উত্তর প্রদান করতে হলে আপনাকে ইউজার একাউন্টে লগইন বা নতুন একাউন্ট রেজিস্টার করতে হবে।