প্রশ্ন করুন
সকল প্রশ্নোত্তর তালিকায় ফিরে যান
প্রশ্ন
Tahmid ইসলাম 22 Jul 2026

সব ধর্মের পণ্ডিত রাই বিভিন্ন অলৌকিক ঘটনা বর্ণনা করে তাদের ধর্মের সত্যতা তুলে ধরে। কিন্তু আধুনিক যুগে আর এসব অলৌকিক ঘটনা ঘটতে দেখা যায় না। ইসলামের ক্ষেত্রে এই প্রশ্ন করলে আলেমরা "ঈমান দুর্বল বলল" এরিয়ে যান। ইসলামের এসকল অলৌকিক ঘটনা কেন শুধু মধযুগেই ঘটতে? বর্তমানে এর কোনো প্রমাণ পাওয়া যায় না কেন?

অন্যান্য উত্তরসমূহ (2)

উত্তরদাতা: Abdullah Al Jabir
01 Aug 2026, 10:00 AM

অলৌকিক ঘটনা যদি প্রতিদিন ঘটতে থাকে, তাহলে সেটি আর "অলৌকিক" থাকে না; সেটিই প্রকৃতির নিয়ম হয়ে যায়।

ইসলামে মুজিযা (معجزة) হলো নবীর সত্যতার প্রমাণ হিসেবে বিশেষ সময়ে আল্লাহর প্রদত্ত ব্যতিক্রমী ঘটনা। এর উদ্দেশ্য বিজ্ঞান শেখানো বা প্রতি প্রজন্মকে একই ঘটনা দেখানো নয়।

আর ইসলামের সবচেয়ে বড় মুজিযা তো এখনো চলমান। ইসলাম মতে, শেষ নবীর সবচেয়ে বড় মুজিযা কুরআন

এই কুরআনের মত দশ আয়াত আনার চ্যালেঞ্জ আল্লাহ দিয়ে রেখেছেন। আজ পর্যন্ত কেউ তা পারে নি। এর চেয়ে বড় অলৌকিকতা আর কি আছে!? 

ইসলামে অলৌকিকতা বা মুজিযা কেবল নবীদের জন্যই খাস। যেহেতু নবীর ধারা শেষে তাই নতুন কোন মুজিযাও আসবে না। 

কোনো আলেম যদি কেবল "তোমার ঈমান দুর্বল" বলে প্রশ্ন এড়িয়ে যান, সেটি একটি শক্তিশালী বুদ্ধিবৃত্তিক উত্তর নয়। ইসলামী ঐতিহ্যে কুরআন মানুষকে প্রশ্ন করতে, চিন্তা করতে এবং যুক্তি নিয়ে আলোচনা করতে উৎসাহিত করেছে। তাই এমন প্রশ্নের উত্তর দলিল, ইতিহাস ও যুক্তির ভিত্তিতে দেওয়াই অধিক উপযুক্ত।

উত্তরদাতা: Anil
15 Aug 2026, 02:08 AM

মুজিযা বা নিদর্শন নবুয়তের অংশ, 

কারণ নবী (সা) বলেন:

مَا مِنَ الْأَنْبِيَاءِ مِنْ نَبِيٍّ إِلَّا قَدْ أُعْطِيَ مِنَ الْآيَاتِ مَا مِثْلُهُ آمَنَ عَلَيْهِ الْبَشَرُ
অর্থ:
কোনো নবীই এমন নন যাকে এমন নিদর্শন দেওয়া হয়নি, যার মতো দেখে মানুষ ঈমান আনত।
(সহীহ বুখারী ও মুসলিম)

আর নবুয়তের সবকিছু শেষ হয়ে গেছে, 

لَمْ يَبْقَ مِنَ النُّبُوَّةِ إِلَّا الْمُبَشِّرَاتُ

নবুওয়তের আর কিছু অবশিষ্ট নেই, শুধু মুবাশ্শিরাত (সত্য স্বপ্ন) ছাড়া।
(বুখারী, মুসলিম)

لماذا لا تظهر المعجزات في عصرنا لنصرة المستضعفين ، وهم يدعون الله ولا يجيبهم؟ - الإسلام سؤال وجواب

উত্তর দেওয়ার জন্য লগইন করুন

এই প্রশ্নের উত্তর প্রদান করতে হলে আপনাকে ইউজার একাউন্টে লগইন বা নতুন একাউন্ট রেজিস্টার করতে হবে।