প্রশ্ন করুন
সকল প্রশ্নোত্তর তালিকায় ফিরে যান
প্রশ্ন
Abdullah al Jabir ইসলাম 01 Aug 2026

এক নাস্তিকের পোস্ট আমি হুবহু কপি করছি। এই বিষয়ে কোন লেখা বা আর্টিকেল বা লেকচার ইত্যাদি থাকলে দিয়েন। বা এখানেও সংক্ষেপে কিছু কথা বলতে পারেন।

ইসলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান- এই দাবির পক্ষে একটা দলিল কেউ দিতে পারবেন?
কেউ মায়ের মর্যাদার কথা টেনে আনবেন না। সকল নারী মা নয়। বউ, বোন, কন্যা হিসাবে কী মর্যাদা দিয়েছে? আবার, ৩টা কন্যা সন্তান হলে জান্নাতে যাওয়ার কথা বলিয়েন না। এটা পিতার লাভ।
আমি বলতে চাচ্ছি, মানুষ হিসাবে নারীকে কী সম্মান দিয়েছে?
যেমন ধরুন,
- দাসী মালিকের কাছে পণ্যের মত
- অন্য ধর্মের নারীদের দাসী বানিয়ে ভোগ করার সুযোগ আছে।
- মুসলিম নারীরা পিতার কাছে থাকলে তার অধিকারভূক্ত থাকে, স্বামীর কাছে থাকলেও তাই। পুরুষের অধীনতা ছাড়া নারীর স্বাধীন কোনো সত্তা ইসলামে নাই।
- সম্পত্তিতে পুরুষের অর্ধেক
- সাক্ষীতে পুরুষের অর্ধে
- হাদিসে নারীদের বুদ্ধি কম বলা হয়েছে
- আরেক হাদীসে আছে 'স্ত্রী লোক আসে শয়তানের বেশে।
- আল্লাহর পরে কারো ইবাদত করতে হলে সেটা স্বামী হত বলা হয়েছে।
- কোনো নারী নবি-রাসুল নাই
- নারীদের বাঁকা বলা হয়েছে
- বেশি নারী জাহান্নামে যাবে বলা হয়েছে
তাহলে সম্মান কোথায় দিল? মা হিসাবে সম্মান দেওয়া ও কন্যা হিসাবে সম্মান দেওয়াতে সরাসরি রক্তের সম্পর্কের স্বার্থ রয়েছে। তাই এই দুইটা ক্ষেত্র ছাড়া ইসলামে নারীদের মর্যাদা কোথায়?

আপনার উত্তর দিন