প্রশ্ন
Abdullah al Jabir
ইসলাম
03 Aug 2026
আমি একজন মুসলিম ও আল্লাহর প্রতি ঈমান রাখি। কিন্তু আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খায়। এক নাস্তিকের সাথে কথা বলতে গিয়ে প্যাচে পড়ে গেছি। দয়া করে আমার প্রশ্নের একটা লজিক্যাল উত্তর দিবেন।
কুরআনের অনুরূপ সুরা বা ১০ আয়াত নিয়ে আসার কথা বলা আছে।
কিন্তু একটা প্রশ্ন হল, অনুরূপ মানে কি? এর মানদন্ড কি? একটা সুরার দৈর্ঘ্য ,শব্দ চয়ন, বাক্যগঠন, ছন্দ ও অন্ত্যমিল আরো অনেক কিছু আছে কোনটাকে অনুকরন করতে হবে??
যদি সব কিছুই অনুকরন করতে বলা হয় তাহলে তো শুধু কুরআন না বরং যে কোন রচনার ক্ষেত্রেই এরকম মিল পাওয়া যাবে না।
রবি ঠাকুরের গীতাঞ্জলিও তো অনবদ্য ও অননুকরনীয় গ্রন্থ যাতে আছে উন্নত ভাষা ও ভঙ্গি, সুর ও ছন্দ, প্রভাব। এর অনুরূপও তো রচনা নেই। আবার কাজি নজরুলের বিদ্রোহী কবিতার মতও কোন কবিতা নেই।
আমি বলতে চাচ্ছি, ১০০% অনুকরণ তো কোন রচনারই হয় না তাহলে কুরআনের মত হওয়ার প্রশ্নই অবান্তর (নাউজুবিল্লাহ)।
সবার রচনাতেই স্বকীয়তা থাকে, অন্য কেউ চাইলেও হুবহু অনুরূপ বানাতে পারবে না। কারণ, ব্যক্তি ভেদে রুচির ভিন্নতা থাকে।
আবার ধরুন, কেউ যদি কুরআনের মত একটা অনবদ্য রচনা বানিয়েও ফেলে তাকে স্বীকৃতি দিবে কে? কোন মুসলিম তো কখনোই এটা মানবে না। যদি আগে থেকেই মুসলিম বিশ্বাসী বিচারকরা কখনোই কোনো মানবরচিত কিছুকে "কোরআনের সমতুল্য" বলে স্বীকার করবেন না তাহলে তো যতই রচনা বানাক কোন লাভ নেই। যে দাবি কোনো অবস্থাতেই খণ্ডিত হতে পারে না, সেটি অভিজ্ঞতামূলক (empirical) দাবি হিসেবে অর্থবহ কিনা তা নিয়ে প্রশ্ন থাকে।