প্রশ্ন
কুরআনের ৪ নম্বর সুরা : নিসা, আয়াত ১১ অনুযায়ী - একজন মৃত মহিলার একটি মাত্র কন্যা সন্তান থাকলে, এবং অন্য কোনো সন্তান না থাকলে, ঐ কন্যা সন্তান পাবে মৃত মহিলার সম্পত্তির অর্ধেক।
কুরআনের ৪ নম্বর সুরা : নিসা, আয়াত ১১ অনুযায়ী - একজন মৃত মহিলার একটি মাত্র কন্যা সন্তান থাকলে, এবং অন্য কোনো সন্তান না থাকলে, ঐ কন্যা সন্তান পাবে মৃত মহিলার সম্পত্তির অর্ধেক।
একজন মৃত মহিলার ১২ লক্ষ টাকা থেকে তার এক কন্যা, বাবা, মা ও স্বামী জীবিত থাকলে; ঐ এক কন্যা কুরআন অনুযায়ী অর্ধেক পেলে কি ৫ লক্ষ টাকা পাবে, নাকি ৬ লক্ষ টাকা পাবে, নাকি ৫.৫৪ লক্ষ টাকা পাবে?
মুহাম্মদের চাচাতো ভাই ইবনে আব্বাস (কুরআনের সর্বশ্রেষ্ঠ তাফসিরকারক) এবং জাকির নায়েকের হিসাব অনুযায়ী ঐ এক কন্যা পাবে ৫ লক্ষ টাকা। কিন্তু ইসলামের আউল পদ্ধতির হিসাব অনুযায়ী ঐ এক কন্যা পাবে প্রায় ৫.৫৪ লক্ষ টাকা।
একই কুরআন পড়ে ১২ লক্ষ টাকার অর্ধেক কত, এর ভিন্ন ভিন্ন উত্তর দেয়া হলে তার মধ্যে যেকোনো একটি সঠিক, অথবা সবগুলোই ভুল। এই একই গাণিতিক প্রশ্নের ভিন্ন ভিন্ন দুটো উত্তরই একইসময়ে একইসাথে সঠিক হওয়া হলো লজিকের ল অব নন-কন্ট্রাডিকশন ভঙ্গ করা।
তাহলে কুরআনের সর্বশ্রেষ্ঠ তাফসিরকারক ইবনে আব্বাস এবং জাকির নায়েকের হিসাব ভুল; নাকি আউল পদ্ধতির হিসাব ভুল?
দাওয়াওয়াইজ লাইভের মুমিনরা, মুশফিক মিনার এবং মুহাম্মদ হাফিজ বলেছে যে - ইবনে আব্বাস, জাকির নায়েক এবং আউল পদ্ধতি সব হিসাবই সঠিক। তাহলে কি দাওয়াওয়াইজ লাইভের মুমিনরা, মুশফিক মিনার এবং মুহাম্মদ হাফিজ মিথ্যা বা ভুল বলেছে?
উত্তর দেওয়ার জন্য লগইন করুন
এই প্রশ্নের উত্তর প্রদান করতে হলে আপনাকে ইউজার একাউন্টে লগইন বা নতুন একাউন্ট রেজিস্টার করতে হবে।